সীমান্ত স্কয়ারে স্বর্ণের দোকানে দিনেদুপুরে দুর্ধর্ষ চুরি

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর ধানমন্ডিতে সীমান্ত স্কয়ার শপিং মলের এক সোনার দোকানে দিনে-দুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।আজ শুক্রবার (৩ জানুয়ারি) জুমার

2025-01-03T19:19:52+00:00
2025-01-03T19:19:52+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সীমান্ত স্কয়ারে স্বর্ণের দোকানে দিনেদুপুরে দুর্ধর্ষ চুরি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫, ৭:১৯ পিএম   (ভিজিট : ৩৮৬)
X

রাজধানীর ধানমন্ডিতে সীমান্ত স্কয়ার শপিং মলের এক সোনার দোকানে দিনে-দুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। 

আজ শুক্রবার (৩ জানুয়ারি) জুমার নামাজের সময় ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্স নামের দোকানে চুরি হয়। এ ঘটনায় তদন্ত করছে পুলিশ। তবে কী পরিমাণ স্বর্ণালংকার চুরি হয়েছে সেটি এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।

ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, সীমান্ত স্কয়ারের গ্রাউন্ড ফ্লোরে ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্স নামের সোনার দোকানে দুপুর একটার পর চুরি হয়। সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে, ফুটেজে স্বর্ণালংকার চুরি করতে দেখা গেছে। চুরির সঙ্গে যারা জড়িত তাদের শনাক্তের কাজ চলছে।

ওসি আরও বলেন, দোকানের মালিক, মার্কেট কর্তৃপক্ষ ও মার্কেটের সিকিউরিটি অফিসারদের সঙ্গে কথাবার্তা চলছে। মামলা এখনো হয়নি। তবে বিষয়গুলো প্রক্রিয়াধীন।

ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, চুরির সময় দোকানে কোনো কর্মচারী ছিলেন না। এই সুযোগে দোকানটিতে চুরি হয়।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy