কমেছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) ২ মাসের আমদানি বিল ১৬৭ কোটি ডলার পরিশোধ করা হয়েছে। এতে আবারও দেশের বৈদেশিক

2025-01-09T21:18:41+00:00
2025-01-09T21:18:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কমেছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫, ৯:১৮ পিএম   (ভিজিট : ৫৮৭)
X

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) ২ মাসের আমদানি বিল ১৬৭ কোটি ডলার পরিশোধ করা হয়েছে। এতে আবারও দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০ বিলিয়ন ডলারে নেমেছে। 

আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা এ তথ্য জানান।

তিনি বলেন, আকুর নভেম্বর ও ডিসেম্বরের আমদানি বিল বাবদ ১৬৭ কোটি ডলার পরিশোধ করেছে সরকার। ফলে বৈদেশিক মুদ্রার প্রকৃত রিজার্ভ কমেছে।

হুসনে আরা শিখা জানান, এখন কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে দেশের বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ ২৪ দশমিক ৯ বিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতিতে ২০ বিলিয়ন ডলার রয়েছে।

এর আগে গত ৮ জানুয়ারি গ্রস রিজার্ভ ছিল ২৬ দশমিক ৫৭ বিলিয়ন ডলার। বিপিএম-৬ হিসাবে তা ছিল ২১ দশমিক ৬৭ বিলিয়ন ডলার।

উল্লেখ্য, আকু হলো একটি আন্তঃদেশীয় লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা। এর মাধ্যমে বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল ও পাকিস্তানের মধ্যকার লেনদেনের দায় পরিশোধ করা হয়। 





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy