জুলাইয়ে তাপপ্রবাহ নিয়ে নতুন দুঃসংবাদ

নিজস্ব প্রতিবেদক

আবহাওয়া

দেশের ওপর দিয়েচলতি জুলাই মাসেতিন থেকে সর্বোচ্চ পাঁচটি মৃদু (৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি

2025-07-02T20:49:56+00:00
2025-07-02T20:49:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জুলাইয়ে তাপপ্রবাহ নিয়ে নতুন দুঃসংবাদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২ জুলাই, ২০২৫, ৮:৪৯ পিএম   (ভিজিট : ৩৩১)
X

দেশের ওপর দিয়ে চলতি জুলাই মাসে তিন থেকে সর্বোচ্চ পাঁচটি মৃদু (৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আজ বুধবার (০২ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. মমিনুল ইসলামের স্বাক্ষরিত দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

চলতি মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে। ১০ থেকে ১২ দিন বিজলিসহ বজ্র বৃষ্টি হতে পারে। এছাড়া বিচ্ছিন্নভাবে তিন থেকে পাঁচটি মৃদু (৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস) ধরণের তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির পরিচালক মো. মমিনুল ইসলাম জানিয়েছেন, জুলাই মাসে বঙ্গোপসাগরে ৪ থেকে ৬টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, এর মধ্যে এক থেকে তিনটি নিম্নচাপে পরিণত হতে পারে। দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। নেই বন্যার কোনো আশঙ্কা।





Loading...
Loading...


আবহাওয়া এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy