প্রযুক্তিগত সহায়তার জন্য দক্ষিণ কোরিয়াকে ডিসিসিআইর আহবান

নিজস্ব প্রতিবেদক

অর্থ-বানিজ্য

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ-এর সাথে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং

2025-01-13T20:47:52+00:00
2025-01-13T20:47:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রযুক্তিগত সহায়তার জন্য দক্ষিণ কোরিয়াকে ডিসিসিআইর আহবান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫, ৮:৪৭ পিএম   (ভিজিট : ১৫৯)
X

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ-এর সাথে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক আজ সৌজন্য সাক্ষাৎ করেন। 

সাক্ষাৎকালে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ জানান, ২০২৩-২৪ অর্থবছরে দুদেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল ১.৩৯ বিলিয়ন মার্কিন ডলার, যেখানে আমদানি-রপ্তানির পরিমাণ ছিল যথাক্রমে ৯০২.৯০ মিলিয়ন ও ৪৯১.৭৩ মিলিয়ন মার্কিন ডলার। তিনি উল্লেখ করেন, বাংলাদেশে বিনিয়োগকারী দেশ হিসেবে দক্ষিণ কোরিয়ার অবস্থান তৃতীয়, ইতোমধ্যে দেশটি বাংলাদেশে ১.৫৬ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে। চামড়া ও চামড়াজাত পণ্য, তৈরি পোষাক, জাহাজ নির্মাণ, এপিআই, অটোমোবাইল, ইলেকট্রনিক্স, সেমিকন্ডাক্টর, তথ্য-প্রযুক্তি প্রভৃতি খাতে আরো বেশি হারে বিনিয়োগের আহ্বান জানান ডিসিসিআই সভাপতি। বাংলাদেশ হতে আরো বেশি হারে দক্ষ মানবসম্পদ নেওয়ার জন্য দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান জানান ঢাকা চেম্বারের সভাপতি। তিনি বলেন, আমাদের শিক্ষিত তরুণ ফ্রিল্যান্সাররা সম্প্রতি সেমিকন্ডাক্টর শিল্পে ডিজাইন তৈরিতে বেশ ভাল করছে, এখাতের প্রযুক্তিগত উন্নয়নে দক্ষিণ কোরিয়া সার্বিক সহযোগিতাও কামনা করেন। 

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক বলেন, বিদেশি বিনিয়োগ আকর্ষনে ভিসা প্রদান ও নবায়ন প্রক্রিয়া সহজীকরণ, কাস্টমস্ ক্লিয়ারেন্স প্রক্রিয়া দ্রুতকরণ, বিডা প্রদত্ত সেবা প্রদান প্রক্রিয়া বেগবান করা, কর্পোরেট কর হার সহনীয় পর্যায়ে রাখা এবং লজিস্টিক খরচ হ্রাস করা অতীব জরুরী। তিনি বলেন, বিপুল মানসম্পদ, ভৌগোলিক অবস্থান, বৃহৎ ভোক্তা বাজার প্রভৃতির ফলে বাংলাদেশ বিদেশি বিনিয়োগের জন্য অত্যন্ত সম্ভাবনাময়। এছাড়াও ইলেকট্রনিক্স পণ্য, মোবাইল, অটোমোবাইল, তথ্য-প্রযুক্তি প্রভৃতি খাতে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের প্রচুর সুযোগ রয়েছে বলে তিনি মত প্রকাশ করেন। 

রাষ্ট্রদূত জানান, দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে বাংলাদেশের কারিগরী শিক্ষা কেন্দ্রসমূহের শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান সহ আধুনিক যন্ত্রপাতি প্রদানের মাধ্যমে কোরিয়া সহযোগিতা প্রদান করে আসছে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের এলডিসি পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় বিশেষকরে শিল্পখাতের সক্ষমতা বাড়ানো ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের জন্য অধিক হারে জোরারোপ করা প্রয়োজন এবং এলক্ষ্যে দুদেশের যৌথ বিনিয়োগ স্থানীয় উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।    

ডিসিসিআই ঊর্ধ্বতন সহ-সভাপতি রাজিব এইচ চৌধুরী বাংলাদেশে কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিগত সহযোগিতা ও যৌথ বিনিয়োগের আহ্বান জানান। 

ঢাকা চেম্বারের সহ-সভাপতি মোঃ সালিম সোলায়মান সহ দূতাবাসের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy