বন্ধুদের সাথে ঘুরতে বেরিয়ে হাতিরঝিলে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর হাতিরঝিল মহানগর ব্রিজের ওপর দুই মোটরসাইকেল সংঘর্ষে আফজাল মোল্লা (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায়

2025-01-17T19:56:02+00:00
2025-01-17T19:56:02+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বন্ধুদের সাথে ঘুরতে বেরিয়ে হাতিরঝিলে যুবকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫, ৭:৫৬ পিএম   (ভিজিট : ১৭৬)
X

রাজধানীর হাতিরঝিল মহানগর ব্রিজের ওপর দুই মোটরসাইকেল সংঘর্ষে আফজাল মোল্লা (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় ফুয়াদ হাসান (২৩) নামে এক যুবক আহত হয়েছেন।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেল ৫টার দিকে ঘটনাটি ঘটে। মারাত্মক আহত অবস্থায় ওই যুবককে স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মৃত ঘোষণা করা হয়।

মৃত আফজালের ছোট ভাই মো. রবিন মোল্লা বলেন, তাদের বাড়ি মাদারীপুর জেলার শিবচড় থানার উত্তরাইল গ্রামে। বাবার নাম মো. লিয়াকত আলী মোল্লা। বর্তমানে তেজগাঁ শিল্পাঞ্চল বেগুনবাড়ি এলাকায় ভাড়া থাকে। এবং গনি রোডে সরকারি যানবাহন শাখার গাড়ির ম্যাকানিকের কাজ করতো।

তিনি আরও বলেন, শুক্রবার ছুটি থাকায় বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয়েছিল। বিকেলে জানতে পারি হাতিরঝিল মহানগর ব্রিজে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছে। দ্রুত সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে মারা যায়। আর আহত ফুয়াদ হাসান (২৩) স্থানীয় একটি হাসপাতালে ভর্তি আছে।

ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যার ওই যুবকে হাতিরঝিল থেকে স্বজনরা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy