ভ্যাট বৃদ্ধির ফলে জিনিসপত্রের দাম ‘তেমন একটা’ বাড়েনি: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ভ্যাট যা বাড়ানো হয়েছে, তাতে জিনিসপত্রের দাম তেমন একটা বাড়েনি বলে দাবি করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি

2025-01-21T17:24:28+00:00
2025-01-21T17:24:28+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ভ্যাট বৃদ্ধির ফলে জিনিসপত্রের দাম ‘তেমন একটা’ বাড়েনি: অর্থ উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫, ৫:২৪ পিএম   (ভিজিট : ১৭৯)
X

ভ্যাট যা বাড়ানো হয়েছে, তাতে জিনিসপত্রের দাম তেমন একটা বাড়েনি বলে দাবি করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘যারা এর সমালোচনা করছে, করুক; তাদের আটকানোর কিছু নেই। কী পরিপ্রেক্ষিতে এই ভ্যাট বাড়ানো হয়েছে, তা কিছুদিন পর জানানো হবে।’

সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, বাজেটের সময় কর ও ভ্যাটের বিষয়গুলো নির্ধারিত হয়। তখন অনেক কিছুই সমন্বয় করা হবে। ভ্যাট বৃদ্ধির পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে শুল্ক ছাড় দেওয়া হয়েছে বলে জানান তিনি।

আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন সালেহউদ্দিন আহমেদ।

সরকার আপাতত ওএমএস বা উন্মুক্ত বিক্রয় করবে না। এবার বিশেষ পরিস্থিতিতে এই কার্যক্রম হতে নেওয়া হয়েছিল। এখন বাজারে জিনিসপত্রের দাম কিছুটা কমে আসায় এই কার্যক্রম স্থগিত করা হয়েছে। ভবিষ্যতে সে রকম জরুরি অবস্থা সৃষ্টি হলে আবার তা চালু করা হবে বলে জানান অর্থ উপদেষ্টা।

এছাড়া সরকার সারের মজুত করছে। সরকারের হাতে যথেষ্ট মজুত না থাকলে বেসরকারি খাত দাম বাড়িয়ে দেয়। সেটা হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেন অর্থ উপদেষ্টা।

ওএমএসের পণ্য কেনে সাধারণত নিম্নমধ্যবিত্ত পরিবারের মানুষেরা, এই পরিস্থিতিতে তা বন্ধ হলে এই মানুষেরা ভুক্তভোগী হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সালেহউদ্দিন আহমেদ বলেন, এসব পণ্য এত ভর্তুকি মূল্যে দেওয়া হয় যে অনেক সামর্থ্যবান মানুষও এসব পণ্য কেনেন।

ওএমএসের বিষয়ে সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, এত দিন যেভাবে ওএমএস চলেছে, সেভাবে করা যাবে না। সরকার চেষ্টা করছে দ্রব্যমূল্য আরও কীভাবে সহনীয় পর্যায়ে নিয়ে আসা যায়। চালের মূল্যবৃদ্ধি সম্পর্কে তিনি বলেন, সরবরাহ শেষ হওয়ার কথা নয়। এখানে খুচরা বিক্রেতা ও পাইকারি বিক্রেতারা কারসাজি করছেন। অন্যান্য পণ্যের দাম মোটামুটি সহনীয় আছে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy