বসুন্ধরা থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে ইহতিয়াক আহমেদ চৌধুরী (২২) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করে করেছে

2025-01-27T17:48:52+00:00
2025-01-27T17:48:52+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বসুন্ধরা থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫, ৫:৪৮ পিএম   (ভিজিট : ২৪৩)
X

বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে ইহতিয়াক আহমেদ চৌধুরী (২২) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করে করেছে পুলিশ। তিনি বেসরকারি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির বিবিএ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

গত সাড়ে ১১টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার জি ব্লকের একটি ভবনের তৃতীয় তলার ভাড়া বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্তায় তার মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে করেন ভাটারা থানার উপ-পরিদর্শক এসআই মো. হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে রবিবার রাত সাড়ে ১১টার দিকে ফ্যানের সঙ্গে কাঁথা দিয়ে গলায় ফাঁস অবস্থায় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য তার মরদেহ সোমবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পরিবারের বরাত দিয়ে পুলিশের এ কর্মকর্তা বলেন, নিহত শিক্ষার্থীর রুমে আরও দুই শিক্ষার্থী থাকতো, তারা ঘটনার সময় বাইরে ছিল। ইহতিয়াক আহমেদের বিদেশ যাওয়ার কথা ছিল। এ নিয়ে তিনি মানসিক ডিপ্রেশনে ছিলেন। তবে তিনি কেন আত্মহত্যা করেছেন, সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়ার যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে।

নিহতের ভগ্নিপতি মির্জা হাবিবুর রহমান বলেন, ইহতিয়াক আহমেদ ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বিবিএ বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি বসুন্ধরা এলাকায় কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে একটি মেসে থাকতেন। তিনি পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি হতে না পেরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। এছাড়া দেশের বাইরে লেখাপড়া করতে যাওয়া নিয়ে পরিবারের অমতের কারণে ডিপ্রেশনে ছিলেন।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy