মোহাম্মদপুরে র‍্যাবের অভিযানে ৩ ছিনতাইকারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় ছিনতাই বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩ ছিনতাইকারী গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতাররা হলেন আবু জাফর

2025-01-27T20:28:19+00:00
2025-01-27T20:28:19+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
মোহাম্মদপুরে র‍্যাবের অভিযানে ৩ ছিনতাইকারী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫, ৮:২৮ পিএম   (ভিজিট : ২১৮)
X

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় ছিনতাই বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩ ছিনতাইকারী গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতাররা হলেন আবু জাফর (৩২), রনি (১৯) ও শাওন (১৯)। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ১টি চাপাতি ও ২টি চাকু উদ্ধার করা হয়।

রোববার রাতে মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু।

র‌্যাব-২ জানায়, মোহাম্মদপুরে সংঘবদ্ধ ছিনতাইকারী বিভিন্ন স্থানে ছিনতাই এর উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসহ প্রস্তুত গ্রহণ করেছে। এমন তথ্যের ভিত্তিতে সেই স্থান গুলোতে র‌্যাব-২ এর টিম অভিযান চালায়। এসময় ৩ জন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ১টি চাপাতি ও ০২টি চাকু উদ্ধার করা হয়। 

গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজধানীর মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy