সাত কলেজের সামনে ঢাবির বাস চলাচল বন্ধ করার হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

ঢাবি ও সাত কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে সাত কলেজের শিক্ষার্থীদের দাবি না মানলে তাদের

2025-01-27T21:04:43+00:00
2025-01-27T21:04:43+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
সাত কলেজের সামনে ঢাবির বাস চলাচল বন্ধ করার হুঁশিয়ারি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫, ৯:০৪ পিএম   (ভিজিট : ২৭০)
X

ঢাবি ও সাত কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে সাত কলেজের শিক্ষার্থীদের দাবি না মানলে তাদের ক্যাম্পাসের সামনে দিয়ে অনির্দিষ্টকালের জন্য ঢাবির কোনো যানবাহন চলতে দিবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা।

আজ সোমবার (২৭ জানুয়ারি) ঢাকা কলেজের শহিদ মিনার থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। একইসঙ্গে এই সময়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও সময় বেঁধে দিয়েছেন তারা।

এসময় শিক্ষার্থীরা বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এসব দাবি মেনে নেওয়া না হলে শিক্ষার্থীদের নিয়ে নিউমার্কেট থানা ঘেরাও করা হবে। একইসঙ্গে ৭ কলেজের সামনে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো যানবাহন চলতে দেওয়া হবে না।

শিক্ষার্থীরা  আরও বলেন, ঢাকা কলেজ শিক্ষার্থী রাকিবকে হত্যার উদ্দেশ্য হামলাসহ ঢাকা কলেজ শিক্ষার্থীদের উপর নিউ মার্কেট থানা পুলিশের ন্যাক্কারজনক হামলার ঘটনায় জড়িত এসি, ওসিসহ পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহার করে তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা নিতে হবে।

ঢাকা কলেজের শিক্ষার্থী মইনুল হোসেন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) ড. মামুন আহমেদকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এবং ৭ কলেজ শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থানে দাঁড় করিয়ে দেওয়ার দায়ভার নিয়ে পদত্যাগ করতে হবে। আমাদের শিক্ষার্থীদের ওপর পুলিশ নির্বিচারে হামলার দায়ভার পুলিশকে নিতে হবে। সেই সঙ্গে নিউমার্কেট থানার ওসি এবং এসিকে প্রত্যাহার করতে হবে। 





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy