‘সংঘর্ষ এড়াতে’ তেজগাঁও কুতুববাগ দরবারের ওরস স্থগিত

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

তেজগাঁওয়ে কুতুববাগ দরবার শরিফের ওরস স্থগিত করা হয়েছে। স্থানীয় বাসিন্দা ও আলেম-ওলামাদের সঙ্গে কোনও ধরনের সংঘাত যাতে না

2025-01-29T17:27:03+00:00
2025-01-29T18:25:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘সংঘর্ষ এড়াতে’ তেজগাঁও কুতুববাগ দরবারের ওরস স্থগিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫, ৫:২৭ পিএম  আপডেট: ২৯.০১.২০২৫ ৬:২৫ পিএম  (ভিজিট : ৪৩০)
X

তেজগাঁওয়ে কুতুববাগ দরবার শরিফের ওরস স্থগিত করা হয়েছে। স্থানীয় বাসিন্দা ও আলেম-ওলামাদের সঙ্গে কোনও ধরনের সংঘাত যাতে না হয়, সে জন্য এই সিদ্ধান্ত নিয়েছে দরবার কর্তৃপক্ষ।

গতকাল মঙ্গলবার রাতে দরবারের পীর ও শাহ সুফি হজরত সৈয়দ জাকির শাহের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। 

জানা যায়, গত ২৭ জানুয়ারি প্রায় শতাধিক আলেম-ওলামা ও স্থানীয় মুসুল্লিরা কুতুববাগ দরবার শরিফের ওরস বন্ধের দাবিতে ফার্মগেটে জড়ো হয়ে মানববন্ধন করেন। পরে তেজগাঁও কলেজের সামনে থেকে একটি মিছিল নিয়ে তারা দরবার শরিফের মূল ভবনের সামনের দিকে এগিয়ে যান। 

এসময় সড়কের পাশে ওরস উপলক্ষে তৈরি করা অস্থায়ী স্থাপনা ভাঙচুর করা হয়। একই সময় তারা নানা স্লোগান দেন। পরে উত্তেজিত মুসুল্লিরা ওরসের গেট ও প্যান্ডেলের সামনেও ভাঙচুরের চেষ্টা চালায়। আলেমরা তাতে বাধা দেন। এক পর্যায়ে পুলিশ এসে পরিস্থিতি সাময়িক নিয়ন্ত্রণে আনে। তবে পরে আবারও তেজগাঁও কলেজের সামনে অবস্থান নেন আলেম-ওলামা ও স্থানীয় মুসুল্লিরা।
২০১৭ সালে ঢাকা উত্তর সিটির প্রয়াত মেয়র আনিসুল হক কুতুববাগ দরবার কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে জানিয়ে দেন, ঢাকার মধ্যে কোনও ওরস করতে দেওয়া হবে না। কিন্তু মেয়রের মৃত্যুর পর ফার্মগেটের পার্কে ওরসের আয়োজন করে কুতুববাগ দরবার শরীফ। পরে ২০১৭ সালের ১৭ ডিসেম্বর সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত ওরসের তোরণ ভেঙে দিয়ে আবারও জানিয়ে দেয়, ঢাকায় এ ধরনের অনুষ্ঠান করতে দেওয়া হবে না।

প্রসঙ্গত, কাল বৃহস্পতি্বার ও শুক্রবার (৩০ ও ৩১ জানুয়ারি) ফার্মগেট ৩৪ ইন্দিরা রোডে কুতুববাগ দরবার শরিফের বার্ষিক ওরস অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy