আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিলেন সাদ্দাম

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা না হলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল

2025-01-31T19:43:11+00:00
2025-01-31T19:43:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিলেন সাদ্দাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫, ৭:৪৩ পিএম   (ভিজিট : ৩৪১)
X

জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা না হলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম। 

আজ শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে শাহবাগে ফ্যাসিস্ট সরকারের গুম, খুন, দুর্নীতিসহ জুলাই গণহত্যার বিচারের দাবিতে ছাত্রশিবিরের এক গণমিছিল থেকে এ হুশিয়ারি দেন তিনি। ছাত্রশিবিরের গণমিছিলটি বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে শাহবাগে এসে শেষ হয়।

এসময় শিবির নেতারা বলেন, ছাত্র-জনতার খুনিদের অধিকাংশকে এখনও গ্রেপ্তার করা হয়নি। ছাত্রলীগের সন্ত্রাসীরা এখনও নানাভাবে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। 

অন্তর্বর্তী সরকার জুলাই গণহত্যার বিচার ঠিকভাবে করতে পারছে না অভিযোগ করে শিবির নেতারা বলেন, শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে প্রতিষ্ঠা হওয়া এ সরকার শহীদদের বিচার নিশ্চিত করতে না পারলে তাদেরও ছাত্রসমাজ ক্ষমা করবে না। 





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy