মোহাম্মদপুরে ‘জয় বাংলা’ স্লোগানে আ. লীগের লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

মোহাম্মদপুরের রিং রোড এলাকায় লিফলেট বিতরণ করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। আজ শনিবার দুপুরে তাদের লিফলেট বিতরণ ও ‘জয়

2025-02-01T19:00:05+00:00
2025-02-01T19:00:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মোহাম্মদপুরে ‘জয় বাংলা’ স্লোগানে আ. লীগের লিফলেট বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:০০ পিএম   (ভিজিট : ৩৮৯)
X

মোহাম্মদপুরের রিং রোড এলাকায় লিফলেট বিতরণ করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। আজ শনিবার দুপুরে তাদের লিফলেট বিতরণ ও ‘জয় বাংলা’ স্লোগান দিতেও দেখা গেছে। এ সময় তাদের কেউ কেউ ছবি তুলছেন, ভিডিও ধারণ করছেন। এদিন সকালে একই রকম দৃশ্য দেখা গেছে ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনেও।

অন্তবর্তী সরকারকে ‘অবৈধ ও অসংবিধানিক’ আখ্যা দিয়ে ১৮ দিনের কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। আজ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় প্রথম দিনের কর্মসূচী হিসেবে লিফলেট বিতরণ করার চেষ্টা করেছে তারা। কর্মসূচী অনুযায়ী, আগামী বুধবার পর্যন্ত লিফলেট বিতরণ চলবে।

মোহাম্মদপুর একালায় প্রচারপত্র বিলির সময় আওয়ামী লীগের উপকমিটির সদস্য প্রকৌশলী সঞ্জীব ইসলাম আপেন্দী, মাহাবুব খান, ছাত্রলীগের সাবেক সহসম্পাদক রুমন সরদার, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসেন ও ছাত্রলীগের সাবেক উপসম্পাদক তড়িৎ চৌধুরী উপস্থিত ছিলেন।

লিফলেট বিতরণ কর্মসূচি চলছে জানিয়ে আওয়ামী লীগের উপ কমিটির সদস্য ও ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আনোয়ার হোছাইন বলেন, ‘আজ থেকে টানা পাঁচদিন ঢাকা মহানগরসহ সারা দেশে লিফলেট বিতরণ কার্যক্রম চলবে। আমরা সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে লিফলেট বিতরণ শুরু করেছি। এই কর্মসূচি পালনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাঠে নেমেছে।’

এছাড়াও এদিন সকাল সাড়ে ৮টার দিকে জাতীয় প্রেস ক্লাবের প্রধান ফটকের সামনে ও আশেপাশের এলাকায় পথচারী ও যাত্রীদের মধ্যে লিফলেট বিতরণ করেন আ. লীগের নেতাকর্মীরা।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy