হাতিরঝিলে ‘কিশোর গ্যাং’ এর দুই গ্রুপের গোলাগুলিতে আহত ২

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

হাতিরঝিল এলাকায় ‘কিশোর গ্যাংয়ের’ দুই পক্ষের গোলাগুলিতে দুজন আহত হয়েছে। তাদের গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে

2025-02-02T16:06:51+00:00
2025-02-02T16:06:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হাতিরঝিলে ‘কিশোর গ্যাং’ এর দুই গ্রুপের গোলাগুলিতে আহত ২
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:০৬ পিএম   (ভিজিট : ২১০)
X

হাতিরঝিল এলাকায় ‘কিশোর গ্যাংয়ের’ দুই পক্ষের গোলাগুলিতে দুজন আহত হয়েছে। তাদের গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

গতকাল শনিবার রাত সোয়া ১০টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাদের ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। এর আগে, রাত ৯টার দিকে হাতিরঝিল থানার উলন পুরাবাড়ি এলাকায় গোলাগুলির ঘটনা ঘটে। গুলিবিদ্ধ দুজনের মধ্যে একজনের নাম জিলানী (৫৫)। অপরজন শুভ (১৭)।

নাম প্রকাশে অনিচ্ছুক হাতিরঝিল থানার এক পুলিশ কর্মকর্তা বলেন, উলন এলাকায় কিশোর গ্যাংয়ের দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে। বিস্তারিত তথ্য সংগ্রহ করছে পুলিশ। গুলিবিদ্ধ দুজন পথচারী ছিলেন বলে জানা গেছে। তদন্ত চলছে, জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

গুলিবিদ্ধ জিলানীর ছেলে সাইফুল হাসপাতালে বলেন, আমার বাবা উলন পুরাবাড়ি এলাকায় কলা বিক্রি করে। রাত ৯টার দিকে হঠাৎ দুর্বৃত্তরা গুলি ছুড়লে আমার বাবা গুলিবিদ্ধ হয়। পাশে থাকা শুভ নামে আরও একজন গুলিবিদ্ধ হয়। পরে গুলিবিদ্ধ অবস্থায় আমার বাবা ও শুভকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, উলন এলাকা থেকে এক বৃদ্ধ ও এক কিশোরকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে হাসপাতালে জরুরি বিভাগে তারা চিকিৎসাধীন। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy