রাজধানীতে কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে শিশুর কবজি বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

শনির আখড়া এলাকায় কুড়িয়ে পাওয়া একটি গ্রেনেড নিয়ে খেলার সময় বিস্ফোরণে নুর ইসলাম (৮) নামের এক শিশুর কবজি

2025-02-02T18:44:16+00:00
2025-02-02T18:44:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজধানীতে কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে শিশুর কবজি বিচ্ছিন্ন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৪৪ পিএম   (ভিজিট : ২৯২)
X

শনির আখড়া এলাকায় কুড়িয়ে পাওয়া একটি গ্রেনেড নিয়ে খেলার সময় বিস্ফোরণে নুর ইসলাম (৮) নামের এক শিশুর কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে।

আজ রোববার (২ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে শনির আখড়া জাপানি বাজার ৪ নম্বর গলির একটি বাসায় এই ঘটনা ঘটে। আহত নুর ইসলামকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তাকে উন্নত চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতাল পাঠানো হয়েছে।

শিশুর বাবা হৃদয় ওরফে টিপু পেশায় রিকশাচালক, মা বিউটি আক্তার অন্যের বাসায় কাজ করেন। তাদের একমাত্র সন্তান নুর ইসলাম।

কদমতলী থানার পরিদর্শক (তদন্ত) শাফায়েত হোসেন জানান, শনিরআখড়া জাপানি বাজার এলাকায় বিস্ফোরণে একটি শিশুর কব্জি বিচ্ছিন্নের খবর আমরা পেয়েছি। আহত শিশুকে ঢাকা মেডিকেলে নিয়ে গেছে। প্রাথমিকভাবে জানতে পেরেছি বোমা সদৃশ কোনো বস্তু বিস্ফোরণে তার কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়।

শিশুর মা বিউটি আক্তার জানান, বিকালে বাসার পাশে খেলছিল শিশুটি। তখন ময়লার ভাগাড় থেকে কুড়িয়ে পারফিউমের বোতলের মতো প্লাস্টিকের একটি বস্তু নিয়ে আসে। সেটি তার মাকে দেখায় এবং বলে, এটির ভেতর পানি দিলে আগুন জ্বলবে। তখন তার মা সেটি দ্রুত ফেলে দিতে বলে। তবে মায়ের কথা না শুনে সে নিজেই বাথরুমে গিয়ে সেটির ভেতর পানি ভরে এরপর রুমের সামনে খেলছিল। এ সময় একটি পিন ধরে টান দিলে সেটি বিকট শব্দে বিস্ফোরণ হয়। দৌড়ে এসে তিনি দেখেন শিশুটির ডান হাত কবজি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রচুর রক্তক্ষরণ হচ্ছে হাত থেকে। সঙ্গে সঙ্গে স্বজনরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, শিশুটির ডান হাতের কবজি থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা গুরুতর।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy