প্রতিবছর ১৬ জুলাই পালিত হবে ‘শহিদ আবু সাঈদ দিবস’

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত শহিদ আবু সাঈদের স্মরণে প্রতিবছর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) পালন করা হবে

2025-02-10T15:53:57+00:00
2025-02-10T21:01:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রতিবছর ১৬ জুলাই পালিত হবে ‘শহিদ আবু সাঈদ দিবস’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:৫৩ পিএম  আপডেট: ১০.০২.২০২৫ ৯:০১ পিএম  (ভিজিট : ৩২৬)
X

ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত শহিদ আবু সাঈদের স্মরণে প্রতিবছর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) পালন করা হবে শহিদ আবু সাঈদ দিবস।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত সিন্ডিকেটের ১১০তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে গতকাল সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

উপাচার্য বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ আবু সাঈদের অবদানকে স্মরণীয় করে রাখতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে প্রতিবছর ১৬ জুলাই যথাযথ মর্যাদায় শহিদ আবু সাঈদ দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এদিন বিশ্ববিদ্যালয়ে ক্লাস–পরীক্ষা বন্ধ রাখা হবে, তবে প্রশাসনিক কার্যক্রম চলমান থাকবে।

তিনি আরও জানান, শহিদ আবু সাঈদের স্মরণে প্রতিবছর ভাষার মাস ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে শহিদ আবু সাঈদের নামে সাত দিনব্যাপী বইমেলার আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এ ছাড়াও সভায় জুলাই আন্দোলনে বেরোবির আহত শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের ফি মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy