প্রকাশ: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:২২ এএম আপডেট: ২০.০২.২০২৫ ৪:০৪ এএম (ভিজিট : ২৭৯৩)

X
রাজধানীর মোহাম্মদপুরের বসিলার ৪০ ফিট এলাকায় যৌথবাহিনীর অভিযানে দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত দুজনের পরিচয় এখনও জানা যায়নি। এছাড়াও ঘটনাস্থল থেকে আরও পাঁচজনকে আটক ও অস্ত্র উদ্ধার করা হয়েছে।
মোহাম্মদপুর থানার ওয়্যারলেস অপারেটর আব্দুর রব জানান, দুজন নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, যৌথবাহিনীর নিয়মিত টহলের সময়ে কিছু অস্ত্রধারী সন্ত্রাসী যৌথবাহিনীর সদস্যদের ওপর অতর্কিত গুলি চালায়। এসময় যৌথবাহিনীর সদস্যরা পালটা গুলি চালালে দুজন নিহত হয়।
এর আগে, রাত দেড়টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মোহাম্মদপুরে গোলাগুলির শব্দের একটি ভিডিও ভাইরাল হয়।