রামপুরায় ব্যবসায়ীকে গুলি করে ২০০ ভরি স্বর্ণ ছিনতাই

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রামপুরার বনশ্রী এলাকায় আনোয়ার হোসেন (৪৩) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। এ সময় তার কাছে থাকা

2025-02-24T01:41:08+00:00
2025-02-24T01:44:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রামপুরায় ব্যবসায়ীকে গুলি করে ২০০ ভরি স্বর্ণ ছিনতাই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১:৪১ এএম  আপডেট: ২৪.০২.২০২৫ ১:৪৪ এএম  (ভিজিট : ৬০৩)
X

রামপুরার বনশ্রী এলাকায় আনোয়ার হোসেন (৪৩) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। এ সময় তার কাছে থাকা প্রায় ২০০ ভরি স্বর্ণ ও নগদ এক লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়।

রোববার রাত সাড়ে ১০টার দিকে বনশ্রীর ডি ব্লকে ৭ নম্বর রোডে এ ঘটনা ঘটে। পরে রাত ১২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

গুলিবিদ্ধ আনোয়ারকে হাসপাতালে নিয়ে আসা এক প্রত্যক্ষদর্শী জানান, রাতে বাসায় ফেরার পথে কয়েকটি মোটরসাইকেল গতিরোধ করে এবং আনোয়ার হোসেনের কাছে থাকা স্বর্ণ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তিনি বাধা দিলে তাকে চার রাউন্ড গুলি করা হয়।
পরে তার কাছে থাকা প্রায় ২০০ ভরি স্বর্ণ ও নগদ এক লাখ টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা। প্রথমে তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

রামপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান আকন্দ বলেন, এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি বা চিহ্নিত করা যায়নি। তবে ইতোমধ্যে আমরা ঘটনাস্থলে আছি এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছি।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy