মেয়েকে কোচিং থেকে আনার পথে ছিনতাইকারীর ছুরিতে মায়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

কেরানীগঞ্জে মেয়েকে কোচিং থেকে আনতে গিয়ে সীমা বেগম (৪০) নামের এক নারী ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন।আজ মঙ্গলবার সন্ধ্যায়

2025-02-25T21:04:58+00:00
2025-02-26T00:08:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মেয়েকে কোচিং থেকে আনার পথে ছিনতাইকারীর ছুরিতে মায়ের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:০৪ পিএম  আপডেট: ২৬.০২.২০২৫ ১২:০৮ এএম  (ভিজিট : ৫২৯)
X

কেরানীগঞ্জে মেয়েকে কোচিং থেকে আনতে গিয়ে সীমা বেগম (৪০) নামের এক নারী ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন। 

আজ মঙ্গলবার সন্ধ্যায় কেরানীগঞ্জের আগানগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সীমার বাড়ি মাদারীপুরের সদর উপজেলার বড়কান্দি এলাকায়। 

এলোপাতাড়ি ছুরিকাঘাতের পর আহতাবস্থায় ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বামী আক্তার হোসেন বলেন, আজ সন্ধ্যায় মেয়েকে কোচিং থেকে নিয়ে বাসায় ফেরার পথে ছিনতাইকারীরা আমার স্ত্রীর পথরোধ করে। তারা আমার স্ত্রীকে কুপিয়ে তার কাছে থাকা ২ হাজার টাকা ও তার কানের দুল নিয়ে গেছে। খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক জানান আমার স্ত্রী আর বেঁচে নেই। 

তিনি আরও বলেন, আমার স্ত্রীর মাথায় হাতে এবং শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, কেরানীগঞ্জ থেকে গুরুতর আহত অবস্থায় এক নারীকে হাসপাতালে জরুরি বিভাগে আনা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy