যাত্রাবাড়িতে প্রকাশ্যে যুবককে গুলি করে ছিনতাই

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

যাত্রাবাড়ীতে সুতি খালপাড় এলাকায় ছিনতাইকারীর গুলিতে মো. জাহিদ (২৫) নামে এক যুবক আহত হয়েছেন। এ সময় তার কাছে

2025-02-26T02:55:31+00:00
2025-02-26T02:55:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যাত্রাবাড়িতে প্রকাশ্যে যুবককে গুলি করে ছিনতাই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ২:৫৫ এএম   (ভিজিট : ২৫২)
X

যাত্রাবাড়ীতে সুতি খালপাড় এলাকায় ছিনতাইকারীর গুলিতে মো. জাহিদ (২৫) নামে এক যুবক আহত হয়েছেন। এ সময় তার কাছে থাকা মোবাইল ও টাকা ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা।

রাত সাড়ে ১১টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। গুলিবিদ্ধ জাহিদ পোশাক এমব্রয়ডারির কাজ করেন। তিনি রাজধানীর গেন্ডারিয়া গ্লাস ফ্যাক্টরি এলাকার বাসিন্দা। 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, যাত্রাবাড়ী থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

গুলিবিদ্ধ জাহিদকে হাসপাতালে নিয়ে আসা পথচারী হৃদয় জানান, যাত্রাবাড়ীর সুতি খাল এলাকায় অজ্ঞাত ছিনতাইকারীরা মো. জাহিদ নামে ওই যুবককে গুলি করে তার কাছে থাকা মানিব্যাগ এবং মোবাইল নিয়ে পালিয়ে যায়। পরে আমরা দেখতে পেয়ে তাকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসি। তার বাম পায়ে গুলি লাগে। তবে তার কাছ থেকে কত টাকা নিয়ে গেছে, সে বিষয়টি জানতে পারিনি। জরুরি বিভাগ তার চিকিৎসা চলছে।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy