শাহজাদপুরে আবাসিক হোটেলে আগুন লেগে নিহত ৪

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর ভাটারা থানার শাহজাদপুরে সৌদিয়া আবাসিক হোটেলে আগুন লেগেছে। এ অগ্নিকাণ্ডে চার জনের মৃত্যু হয়েছে। তারা সবাই পুরুষ

2025-03-03T14:31:01+00:00
2025-03-03T14:31:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শাহজাদপুরে আবাসিক হোটেলে আগুন লেগে নিহত ৪
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩ মার্চ, ২০২৫, ২:৩১ পিএম   (ভিজিট : ২২১)
X

রাজধানীর ভাটারা থানার শাহজাদপুরে সৌদিয়া আবাসিক হোটেলে আগুন লেগেছে। এ অগ্নিকাণ্ডে চার জনের মৃত্যু হয়েছে। তারা সবাই পুরুষ হলেও তাৎক্ষণিকভাবে নাম-পরিচয় জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

আজ সোমবার (৩ মার্চ) দুপুর ১২টা ১৭ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে দুটি ইউনিটের প্রায় ৪৭ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।   
নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘটনার বিস্তারিত তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী।

মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, হোটেলটি ছয়তলা ভবন হলেও আগুন লাগে দ্বিতীয় তলায়। তবে আগুন নিয়ন্ত্রণের পর তল্লাশি চালিয়ে চারটি মরদেহ পাওয়া যায় ছয়তলায়।
তিনি বলেন, ‘মরদেহ ছয়তলার বাথরুমের কাছে ও তিনটি সিঁড়ির গোড়ায় পাওয়া যায়। সিঁড়ির দরজার তালা দেওয়া ছিল, এ কারণে তারা বের হতে পারেননি।’

ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানাতে পারেনি। তবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট বা গ্যাসলাইন থেকে আগুনের সূত্রপাত হতে পারে। 






Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy