মোহাম্মদপুরে অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার ১৯

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর মোহাম্মদপুরে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে বিভিন্ন পয়েন্ট থেকে ছিনতাইকারী শাবনুরসহ মোট ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।গতকাল সোমবার

2025-03-04T17:27:35+00:00
2025-03-05T15:58:27+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মোহাম্মদপুরে অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার ১৯
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫, ৫:২৭ পিএম  আপডেট: ০৫.০৩.২০২৫ ৩:৫৮ পিএম  (ভিজিট : ৯৬৯)
X

রাজধানীর মোহাম্মদপুরে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে বিভিন্ন পয়েন্ট থেকে  ছিনতাইকারী শাবনুরসহ মোট ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল সোমবার (৩ মার্চ) মোহাম্মদপুর থানা পুলিশ দিনব্যাপী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন: শাবনুর (২৭), সজিব (২৬), আল আমিন (২৪), সজিব (২৮), হীরা (১৯), শান্ত (২২), রায়হান (২১), মেহেদী হাসান (২২), রাসেল (২১), রানা (২৪), হোসেন (১৯), রাব্বি (১৯), সিয়াম (২০), সুজন (২৮), ফারহান (২০), ফজলে রাব্বি (২০), ইমন (১৯), আল আমিন (১৯) ও সাব্বির (১৯)।

জানা যায়, সোমবার দিনগত রাতে মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে চিহ্নিত মাদক কারবারি, সক্রিয় ছিনতাইকারী, ডাকাত, চাঁদাবাজ, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। গ্রেফতার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে বিভিন্ন দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।  





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy