ফরহাদ মজহারের প্রতিষ্ঠানে পেট্রোল বোমা নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

মোহাম্মদপুরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার ও বিশিষ্ট চিন্তক ফরহাদ মজহারের প্রতিষ্ঠান শস্য প্রবর্তনায় পেট্রোল বোমা

2025-03-08T03:10:31+00:00
2025-03-08T05:50:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফরহাদ মজহারের প্রতিষ্ঠানে পেট্রোল বোমা নিক্ষেপ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৮ মার্চ, ২০২৫, ৩:১০ এএম  আপডেট: ০৮.০৩.২০২৫ ৫:৫০ এএম  (ভিজিট : ৫৭৮)
X

মোহাম্মদপুরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার ও বিশিষ্ট চিন্তক ফরহাদ মজহারের প্রতিষ্ঠান শস্য প্রবর্তনায় পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

রাজধানীর মোহাম্মদপুর স্যার সৈয়দ রোডের প্রবর্তনা নামক ওই প্রতিষ্ঠানে শুক্রবার রাতে দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা ঘটনাস্থল থেকে দুটি পেট্রোল বোমার বোতল উদ্ধার করে।

পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান বলেন, ঘটনাটি রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে ঘটে। তারাবির নামাজের সময় সেখানে পেট্রোল বোমা ছুড়ে দুই যুবক দৌঁড়ে পালিয়ে যায়।

“সিসি ক্যামেরার ফুটেজে তাদের বোমা ছুড়ে দৌড়ে পালিয়ে যেতে দেখা গেছে। ঘটনাস্থল থেকে সুতলি দিয়ে প্যাঁচানো দুটি বোতল উদ্ধার করা হয়েছে, যেগুলোতে পেট্রোল ভরা ছিল।”

মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, কে বা কারা এই পেট্রোল বোমা নিক্ষেপ করেছে কিংবা কেনো এ ঘটনা ঘটিয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। আমরা ঘটনাস্থল থেকে রশি দিয়ে মোড়ানো একটি প্লাস্টিকের বোতল উদ্ধার করেছি।
তিনি আরও বলেন, এ ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। বিষয়টি নিয়ে আমাদের ঊর্ধ্বতন স্যাররা ঘটনাস্থলে আছে। সিসিটিভি ক্যামেরা যাচাই করে অপরাধীদের শনাক্তে চেষ্টা চলছে। 

প্রসঙ্গত, মোহাম্মদপুর প্রবর্তনা নামের দোকানটি বিশিষ্ট চিন্তক ফরহাদ মজহার ও উপদেষ্টা ফরিদা আখতারের প্রতিষ্ঠান। ফরিদা আখতার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা। 





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy