মাগুরায় ধ'ষর্ণের শিকার শিশু আছিয়া আর নেই

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বোনের বাড়িতে বেড়াতে এসে ধষর্ণের শিকার মাগুরার সেই শিশু আছিয়া মারা গেছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।বৃহস্পতিবার

2025-03-13T13:57:20+00:00
2025-03-13T15:37:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাগুরায় ধ'ষর্ণের শিকার শিশু আছিয়া আর নেই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ১:৫৭ পিএম  আপডেট: ১৩.০৩.২০২৫ ৩:৩৭ পিএম  (ভিজিট : ৪৫৫)
X

বোনের বাড়িতে বেড়াতে এসে ধষর্ণের শিকার মাগুরার সেই শিশু আছিয়া মারা গেছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (১৩ মার্চ) ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টায় শেষ নিশ্বাস ত্যাগ করে। ‘বাংলাদেশ আর্মি’ ভেরিফায়েড ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়।

সেনাবাহিনীর অফিসিয়াল পেইজের পোস্টে জানানো হয়, সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এর সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা প্রয়োগ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। শিশুটির আজ সকালে তিনবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, দুইবার স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার আর হৃদস্পন্দন ফিরে আসেনি।

এর আগে প্রেস উইং থেকে জানানো হয়, কার্ডিয়াক অ্যারেস্টের দ্বিতীয় বার প্রায় ৩০ মিনিট সিপিআর দেওয়ার পর রিভার্স করেছে। ব্রেন ফাংশন করছে না। জিসিএস (কোমা) লেভেল ৩। রক্ত চাপ ও অক্সিজেন লেভেল অনেক কম।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার বোনের শ্বশুরবাড়ি মাগুরা শহরের নান্দুয়ালী এলাকায় বেড়াতে গিয়ে বোনের শ্বশুর হিটু শেখ (৫০)-এর লালসার শিকার হয় শিশুটি। ওইদিন বেলা ১১টার দিকে অচেতন অবস্থায় শিশুটিকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান তার বোনের শাশুড়ি। পরে শিশুটির মা হাসপাতালে যান। 

একই দিন দুপুরেই উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে বৃহস্পতিবার রাতেই পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এরপর গত শুক্রবার (০৭ মার্চ) রাতে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সর্বশেষ শিশূটিকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy