তিন মাসে দেশে কোটিপতি বেড়েছে প্রায় পাঁচ হাজার

নিজস্ব প্রতিবেদক

অর্থ-বানিজ্য

গেল ৫ আগস্ট দেশের রাজনৈতিক পট-পরিবর্তনের পর অনেক প্রভাবশালী ব্যক্তি দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তাদের মধ্যে কোটিপতি হিসাবধারীরাও

2025-03-13T21:32:50+00:00
2025-03-13T21:32:50+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
তিন মাসে দেশে কোটিপতি বেড়েছে প্রায় পাঁচ হাজার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ৯:৩২ পিএম   (ভিজিট : ৩৭১)
X

গেল ৫ আগস্ট দেশের রাজনৈতিক পট-পরিবর্তনের পর অনেক প্রভাবশালী ব্যক্তি দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তাদের মধ্যে কোটিপতি হিসাবধারীরাও ছিলেন। 

রাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্যাংক খাত থেকে অনেকেই আমানত তুলে নিয়েছেন, ফলে কিছু ব্যাংক তীব্রতার সঙ্গে তারল্য সংকটে পড়েছে। তবে এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় ব্যাংকে আবারও টাকা ফিরতে শুরু করেছে, যার ফলে কোটিপতি হিসাবধারীর সংখ্যা বেড়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের ডিসেম্বর শেষে দেশের ব্যাংক খাতে মোট হিসাব সংখ্যা দাঁড়িয়েছে ১৬ কোটি ৩২ লাখ ৪৭ হাজার ৫৩২টি, যা আগের প্রান্তিক (সেপ্টেম্বর) তুলনায় প্রায় ১২ লাখ বেশি।

ব্যাংক খাতে আমানতের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১৮ লাখ ৮৩ হাজার ৭১১ কোটি টাকা। একই সময়ে কোটি টাকার বেশি আমানত রয়েছে এমন ব্যাংক হিসাবের সংখ্যা তিন মাসে ৪ হাজার ৯৫৪টি বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২২ হাজার ৮১টি। 

পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, ১৯৭২ সালে দেশের কোটিপতি হিসাবধারীর সংখ্যা ছিল মাত্র ৫টি, যা ২০২৪ সালের ডিসেম্বর শেষে বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২২ হাজার ৮১টি।

প্রতিবেদন অনুযায়ী, দেশের কোটিপতি হিসাবধারীর সংখ্যা ধারাবাহিকভাবে বেড়ে চলেছে এবং এর মধ্যে শুধু ব্যক্তি নয়, অনেক প্রতিষ্ঠানও রয়েছে যারা এক কোটি টাকা বা তার বেশি আমানত রাখে।

অপরদিকে ব্যাংকখাতের সংশ্লিষ্ট কর্মকর্তা বলছেন, কোটি টাকার হিসাব মানেই কোটিপতি ব্যক্তির হিসাব নয়। কারণ ব্যাংকে এক কোটি টাকার বেশি অর্থ রাখার তালিকায় ব্যক্তি ছাড়া অনেক প্রতিষ্ঠানও রয়েছে। আবার ব্যক্তি ও প্রতিষ্ঠান কতটি ব্যাংক হিসাব খুলতে পারবে, তার কোনো নির্দিষ্ট সীমা নেই। ফলে এক প্রতিষ্ঠান বা ব্যক্তির একাধিক অ্যাকাউন্টও রয়েছে। এর মধ্যে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার কোটি টাকার হিসাবও রয়েছে।





Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy