খামারবাড়িতে কর্মসূচি ঘিরে উত্তেজনা, শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

কৃষি সম্প্রসারণ অধিদফতরের (ডিএই) মহাপরিচালক (ডিজি) ছাইফুল আলমসহ আরো কয়েকজন কর্মকর্তাকে আওয়ামী দোসর অভিহিত করে তাদের অপসারণের দাবিতে

2025-03-16T16:01:48+00:00
2025-03-16T16:23:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খামারবাড়িতে কর্মসূচি ঘিরে উত্তেজনা, শিক্ষার্থীদের সড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৬ মার্চ, ২০২৫, ৪:০১ পিএম  আপডেট: ১৬.০৩.২০২৫ ৪:২৩ পিএম  (ভিজিট : ২৩৫)
X

খামার বাড়ি মোড়ে ফ্যাসিবাদবিরোধী শিক্ষার্থীদের অবস্থান

খামার বাড়ি মোড়ে ফ্যাসিবাদবিরোধী শিক্ষার্থীদের অবস্থান

কৃষি সম্প্রসারণ অধিদফতরের (ডিএই) মহাপরিচালক (ডিজি) ছাইফুল আলমসহ আরো কয়েকজন কর্মকর্তাকে আওয়ামী দোসর অভিহিত করে তাদের অপসারণের দাবিতে রাজধানীর খামারবাড়িতে অবস্থান কর্মসূচি পালন করছিলেন সরকারি কর্মকর্তার।  তাদের সঙ্গে সংহতি জানিয়ে ফেস্টুন হাতে খামারবাড়ির সামনে সড়ক অবরোধ করে অবস্থান নিয়েছেন ফ্যাসিবাদবিরোধী শিক্ষার্থীরা। 



রবিবার (১৬ মার্চ) দুপুর থেকে তারা সড়ক অবরোধ করে রাখে। বাংলাদেশ সিভিল সার্ভিস (কৃষি) অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা অবস্থান ছেড়ে গেলেও এখনও সড়কে অবস্থান করতে দেখা গেছে ফ্যাসিবাদবিরোধী শিক্ষার্থীদের।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অবস্থান নিয়েছে সেনাবাহিনী ও পুলিশ। কৃষি কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সড়ক থেকে আন্দোলনকারীদের সরে যাওয়ার বিষয়ে কাজ করছেন পুলিশ ও সেনা সদস্যরা।









এর আগে দুপুর সোয়া ১২টার দিকে টহলরত সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা অবস্থান কর্মসূচি ভন্ডুল করে দেয়। এসময় অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া কর্মকর্তাদের সরে যেতে দেখা যায়। তবে ফ্যাসিবাদবিরোধী শিক্ষার্থীরা ততক্ষণে খামারবাড়ি মোড়ে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। ফ্যাসিবাদবিরোধী শিক্ষার্থীদের নেতৃত্বে ছিলেন গণ অধিকার পরিষদের অর্থ সম্পাদক কৃষিবিদ শহিদুল ইসলাম ফাহিম।

জানা যায়, গত বৃহস্পতিবার ডিএইর প্রশাসন ও অর্থ উইংয়ের উপ-পরিচালক ড. মুহাম্মদ মাহবুবুর রশীদকে মেহেরপুরের বারাদি হর্টিকালচার সেন্টারে উপ-পরিচালক পদে বদলির প্রজ্ঞাপন জারি করে কৃষি মন্ত্রণালয়। মাহবুবুর রশীদের স্থলাভিষিক্ত করা হয় উদ্ভিদ সঙ্গনিরোধ উইংয়ের উপ-পরিচালক (আমদানি) মো. মুরাদুল হাসানকে। এই বদলি ঘিরে খামারবাড়িতে এ অস্থিরতা তৈরি হয়েছে।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy