ধর্ষণে অভিযুক্তকে পুলিশের গাড়ি থেকে নামিয়ে গণপিটুনি

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে ১৭ বছর বয়সী এক যুবককে গণপিটুনি দিয়ে হত্যা করেছে এলাকাবাসী। তবে অভিযুক্ত ধর্ষণকারীর নাম-পরিচয় পাওয়া

2025-03-19T04:54:50+00:00
2025-03-19T04:54:50+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ধর্ষণে অভিযুক্তকে পুলিশের গাড়ি থেকে নামিয়ে গণপিটুনি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ৪:৫৪ এএম   (ভিজিট : ৩৭৩)
X

খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে ১৭ বছর বয়সী এক যুবককে গণপিটুনি দিয়ে হত্যা করেছে এলাকাবাসী। তবে অভিযুক্ত ধর্ষণকারীর নাম-পরিচয় পাওয়া যায়নি। 

এ ঘটনায় অভিযুক্তকে আটক করতে গেলে বিক্ষুব্ধ জনতার হামলায় খিলক্ষেত থানা পুলিশের পরিদর্শকসহ (তদন্ত) অন্তত ১২ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। 

মঙ্গলবার (১৮ মার্চ) রাত ১১টার দিকে খিলক্ষেতের মধ্যপাড়া ও খিলক্ষেত বাজার এলাকায় এঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন খিলক্ষেত থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইসমাইল হোসেন। 
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, রাত ১০টার দিকে খিলক্ষেত মধ্যপাড়া এলাকায় ধর্ষণের অভিযোগে এক যুবকে মারধর করে এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত যুবককে আটক করে থানায় নিয়ে আসার পথে খিলক্ষেত বাজার এলাকায় বিক্ষুব্ধ জনতা পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করে। এতে পরিদর্শক (তদন্ত) আশিকুর রহমান আশিকসহ অন্তত ১২ থেকে ১৩ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। 

ওসি আরও বলেন, পরবর্তী সময়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে অভিযুক্ত যুবক ও আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। তবে নিহতের বিষয়টি এখনও নিশ্চিত হতে পারিনি।
থানার ডিউটি অফিসার এএসআই ইসমাইল হোসেন বলেন, মধ্যপাড়া এলাকায় এক ধর্ষককে স্থানীয়রা মারপিট করছে— এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায়  পুলিশ। ওই যুবককে আটক করে থানায় নিয়ে আসার পথে সেখানে বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়ি ও সদস্যদের ওপর হামলা করে ওই যুবককে গাড়ি থেকে নামিয়ে নেন। পরে বিক্ষুব্ধরা তাকে পিটিয়ে হত্যা করে। 

এসময় বিক্ষুব্ধ জনতা পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। রাত সোয়া ১২টা পর্যন্ত পুলিশের ৭ থেকে ৮ সদস্যকে এলাকাবাসী আটকে রাখে। পরে ওসি স্যারসহ অন্যান্য পুলিশ সদস্যরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy