চকবাজারে ছিনতাইকারী সন্দেহে তিনজনকে গণপিটুনি, নিহত ১

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর চকবাজারে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে ২৫ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন দুইজন। শুক্রবার ভোরে গণপিটুনিতে

2025-03-21T14:54:26+00:00
2025-03-21T14:54:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চকবাজারে ছিনতাইকারী সন্দেহে তিনজনকে গণপিটুনি, নিহত ১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ২:৫৪ পিএম   (ভিজিট : ২৫০)
X

রাজধানীর চকবাজারে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে ২৫ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন দুইজন। শুক্রবার ভোরে গণপিটুনিতে আহত হওয়ার পর তিনজনকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে সেখানে একজন মারা যান।

চকবাজার থানার উপ পরিদর্শক জানান, চকবাজারের চম্পাতলী সোয়ারীঘাট এলাকায় ছিনতাই করার সময় গণধোলাইয়ের শিকার হন তিনজন। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

আজ শুক্রবার (২১ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে বুড়িগঙ্গা তীরবর্তী চকবাজার চম্পাতলী এলাকায় এ ঘটনা ঘটে।

চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) সোয়াইব হাসান জানান, ভোরে বুড়িগঙ্গা নদীর ওপারে কেরানীগঞ্জ এলাকায় ছিনতাই করছিল কয়েকজন ছিনতাইকারী। ঘটনাটি স্থানীয় লোকজন টের পেয়ে তাদের ধাওয়া করে। তখন কয়েকজন পালিয়ে যায় এবং তিন ছিনতাইকারী নদীতে ঝাঁপ দেয়। সাঁতরে চকবাজারের চম্পাতলী ঘাটে চলে আসে। 

এ সময় ওপার থেকে স্থানীয় লোকজন চিৎকার করতে থাকে। ছিনতাইকারীরা চকবাজার চম্পাতলী ঘাটে ওঠলে স্থানীয়রা তাদের মধ্যে দুজনকে আটক করে গণপিটুনি দেয়। এ সময় আরেকজন পালিয়ে যায়।

তিনি জানান, গণপিটুনির শিকার দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গুরুতর আহত অপরজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই ঘটনায় কেরানীগঞ্জ থানা পুলিশ পিটুনির শিকার আরও এক ছিনতাইকারীকে আটক করে ঢাকা মেডিকেলে ভর্তি করেছে। তার অবস্থাও গুরুতর।

ছিনতাইকারীদের বয়স ২০ থেকে ২৫ বছর। নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।






Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy