তিন দিনব্যাপী ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিসিক মেলা উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

অর্থ-বানিজ্য

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এর আয়োজনে দেশের কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের নিয়ে

2025-03-23T20:51:36+00:00
2025-03-23T20:51:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তিন দিনব্যাপী ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিসিক মেলা উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৩ মার্চ, ২০২৫, ৮:৫১ পিএম   (ভিজিট : ২৫৯)
X

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এর আয়োজনে দেশের কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের নিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিসিক ঈদ মেলা।

তেজগাঁওয়ে বিসিক প্রধান কার্যালয়ে ঈদ মেলার শুভ উদ্বোধন করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি মেলার স্টলগুলো ঘুরে দেখেন এবং উদ্যোক্তাদের সাথে কথা বলেন।  

মেলায় বিসিকের উদ্যোক্তাদের জামদানি, চামড়াজাত পণ্য, শতরঞ্জি, শীতলপাটি, পাটজাত পণ্য, মণিপুরী শাড়ি, খাদ্যজাত, বাঁশ-বেতজাত ইত্যাদি পণ্যের ৩০টি স্টলে বাহারি ডিজাইনের নানান পণ্যের সমাহার।

বিসিকের পৃষ্ঠপোষকতায় মেলাটি ২৩ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত সকাল হতে সন্ধ্যা পর্যন্ত চালু থাকবে।

প্রসঙ্গত, চলতি বছর ২৯তম ঢাকা আন্তার্জাতিক বাণিজ্য মেলায় প্রথম পুরস্কার অর্জন  করে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশন (বিসিক)। বাণিজ্যমেলায় হল ‘এ’-তে দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় স্টলে আটজন উদ্যোক্তার তৈরি জামদানি, শীতলপাটি, শতরঞ্জি, পাট ও চামড়াজাত পণ্য, বাঁশ ও বেতের সামগ্রী, নকশী কাঁথা, বুটিকস, হাতের কাজের পণ্য এবং বিসিকের নিজস্ব উৎপাদিত খাঁটি মধুসহ নানা পণ্য প্রদর্শিত এবং বিক্রয় করা হয়েছিল।





Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy