লালবাগে হত্যা মামলায় ব্যবসায়ীকে ফাঁসানোর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর লালবাগ থানা এলাকায় গত ১ জানুয়ারি রিকশাচালক মাহবুব হত্যা মামলায় ব্যবসায়ী ডানু ও জনি নামে দুইভাইকে গ্রেফতার

2025-04-08T18:57:19+00:00
2025-04-08T18:57:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লালবাগে হত্যা মামলায় ব্যবসায়ীকে ফাঁসানোর অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ৬:৫৭ পিএম   (ভিজিট : ৬২৫)
X

রাজধানীর লালবাগ থানা এলাকায় গত ১ জানুয়ারি রিকশাচালক মাহবুব হত্যা মামলায় ব্যবসায়ী ডানু ও জনি নামে দুইভাইকে গ্রেফতার করেছে র‍্যাব-১০। 

তবে পরিবারের অভিযোগ গ্রেপ্তার ডানু এবং জনি নিরপরাধ তারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত নয়। তাদের মাল্টিপারপাস ব্যবসা নিয়ন্ত্রণে নিতে পরিকল্পিতভাবে এদের ফাঁসানো হয়েছে। 

সোমবার (৭ এপ্রিল) লালবাগের ইসলামবাগ এলাকায় ভুক্তভোগী পরিবারের পক্ষে ডানুর স্ত্রী সাথী সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন। 

তিনি আরো বলেন, নিহত রিকশা চালক মাহবুবকে গ্রেপ্তারকৃত জনি এবং ডানু কখনো দেখেনি এবং তার সাথে কোনো সম্পর্ক নেই। মামলার তদন্ত কর্মকর্তার কাছে সুষ্ঠুভাবে তদন্ত করে প্রকৃত দোষীদের গ্রেপ্তারের দাবি জানান। 

সংবাদ সম্মেলনে জনিসহ স্ত্রী ফারজানা ও এলাকাবাসীর পক্ষে এরফান ও রশিদ উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy