মিরপুরে ছাত্রলীগের তিন নেতাকে গণপিটুনি

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

মিরপুরের শাহআলী থানাধীন এলাকায় পাবনা জেলা ছাত্রলীগের তিন নেতাকে চিনতে পেরে গণপিটুনি দিয়েছে উত্তেজিত জনতা।খবর পেয়ে গুরুতর আহত

2025-04-10T15:50:54+00:00
2025-04-15T21:29:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মিরপুরে ছাত্রলীগের তিন নেতাকে গণপিটুনি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ৩:৫০ পিএম  আপডেট: ১৫.০৪.২০২৫ ৯:২৯ পিএম  (ভিজিট : ১৪০৩)
X

মিরপুরের শাহআলী থানাধীন এলাকায় পাবনা জেলা ছাত্রলীগের তিন নেতাকে চিনতে পেরে গণপিটুনি দিয়েছে উত্তেজিত জনতা। 

খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ।

 প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর মুখে এসিড ঢেলে হত্যা

বুধবার (৯ এপ্রিল) দিবাগত রাত ১১টার দিকে শাহআলীর বি ব্লকের মনি কানন উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শাহআলী থানার ওসি শফিকুল ইসলাম।

ওসি শফিকুল ইসলাম বলেন, “আমরা জেনেছি তিনজনই ছাত্রলীগের নেতা। তারা পাবনা জেলা ছাত্রলীগের সঙ্গে জড়িত। তবে তাদের নাম এখনো নিশ্চিত নই। তাদের মধ্যে দুজনের নামে পাবনায় একাধিক মামলা আছে বলে তথ্য এসেছে। আমরা তাদের সঠিক নাম পরিচয় ও মামলার তথ্য যাচাই-বাছাই করছি।”

তাদেরকে কারা কেনো মারধর করলো জানতে চাইলে ওসি বলেন, “তারা নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে জড়িত, চিনতে পেরে কয়েকজন মারধর শুরু করে। পরে আরও অনেকে অংশ নেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।”





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy