হানিফ ফ্লাইওভারে গাড়িচাপায় অজ্ঞাত নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর যাত্রাবাড়ী মেয়র হানিফ ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন। তার নাম পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক

2025-04-11T16:01:17+00:00
2025-04-11T16:01:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হানিফ ফ্লাইওভারে গাড়িচাপায় অজ্ঞাত নারীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ৪:০১ পিএম   (ভিজিট : ২২২)
X

রাজধানীর যাত্রাবাড়ী মেয়র হানিফ ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন। তার নাম পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৪৫।

আজ শুক্রবার (১১ এপ্রিল) সকাল পৌনে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

মৃতদেহের সুরতহাল প্রতিবেদনে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোরশেদ আলম উল্লেখ করেন, সকালে ফ্লাইওভার ব্রিজের উপর কোনো যানবাহনের চাকায় পিস্ট হন ওই নারী। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। 

তিনি আরও উল্লেখ করেন, ওই নারীর পরনে ছিল কালো রঙের সোয়েটার ও পায়জামা। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy