ঢাকা কলেজ-সিটি কলেজ সংঘর্ষে রণক্ষেত্র সায়েন্সল্যাব

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়েপূর্ব শত্রুতার জেরেঢাকা সিটি কলেজ এবং ঢাকা কলেজ শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের

2025-04-15T14:49:05+00:00
2025-04-15T14:49:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঢাকা কলেজ-সিটি কলেজ সংঘর্ষে রণক্ষেত্র সায়েন্সল্যাব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ২:৪৯ পিএম   (ভিজিট : ৩০৪)
X

রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে পূর্ব শত্রুতার জেরে ঢাকা সিটি কলেজ এবং ঢাকা কলেজ শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন দুই শিক্ষার্থী। 

এমন অবস্থায় ঘটনার সূত্রপাত সম্পর্কে জানতে এবং ভবিষ্যতে যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না হয় সে বিষয়ে পদক্ষেপ নিশ্চিতে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে সায়েন্সল্যাব মোড়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, ঘটনা শুরুর প্রকৃত কারণ জানতে সময় লাগবে। তবে কী কারণে হয়েছে এটা এরা (শিক্ষার্থীরা) এবং আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবে না। আমরা ঘটনার সূত্রপাতের বিষয়টি পরে তদন্ত করে দেখব। তবে এরা মাঝেমধ্যে এই কাজ (সংঘর্ষ) করে থাকে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে তিনি বলেন, ঘটনার পরবর্তীতে আমরা দুটি ভাগে বিভক্ত হয়ে ঢাকা কলেজের শিক্ষার্থীদের তাদের ক্যাম্পাস এবং সিটি কলেজ শিক্ষার্থীদের তাদের ক্যাম্পাসে নিয়ে এসেছি। একইসঙ্গে তারা যেন মুখোমুখি না হতে পারে সে ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন দুই কলেজের শিক্ষার্থীরাই ভেতরে ঢুকে গেছে।

স্ব স্ব কলেজের শিক্ষকদের ভূমিকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আজক শিক্ষকদের সহায়তা আমরা পেয়েছি। অনেকেই চেষ্টা করছিলেন তাদের শিক্ষার্থীদের ফিরিয়ে নিতে। তবে শিক্ষক প্রতিনিধিদের সংখ্যা আরও বেশি হলে ভালো হয়। একজন বা কয়েকজন শিক্ষকের পক্ষে এত বড় সংঘর্ষ নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। তবে ভবিষ্যতে যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না হয় সে বিষয়ে আমরা কাজ করব।

এর আগে, মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ইটপাটকেল নিক্ষেপ করতে দেখা যায়। এ সময় সাময়িকভাবে মিরপুর সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। 





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy