যাত্রাবাড়ীতে মাদ্রাসার পেছনে মিলল নবজাতকের লাশ

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর যাত্রাবাড়ীর মীর হাজারীবাগ এলাকায় একটি মাদ্রাসার পেছন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে

2025-04-15T15:49:19+00:00
2025-04-15T15:49:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যাত্রাবাড়ীতে মাদ্রাসার পেছনে মিলল নবজাতকের লাশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ৩:৪৯ পিএম   (ভিজিট : ২৫২)
X

রাজধানীর যাত্রাবাড়ীর মীর হাজারীবাগ এলাকায় একটি মাদ্রাসার পেছন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আল এমরান বলেন, আমরা গতকাল (সোমবার) বিকেলে খবর পেয়ে সেখানে যাই। গিয়ে আনুমানিক একদিন বয়সী একটি নবজাতককে মৃত অবস্থায় দেখতে পাই। কে বা কারা ওই নবজাতককে মৃত অবস্থায় ফেলে রেখে গেছে সেটি প্রাথমিকভাবে জানা যায়নি। 

তিনি আরও বলেন, আমরা আশপাশের লোকজনকে জিজ্ঞেস করেও কে বা কারা ওই নবজাতককে ফেলে গেছে সেটি জানতে পারিনি। পরে ওই নবজাতকের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy