শুক্রবার ১৫ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

তিতাস গ্যাসের পাইপলাইন স্থানান্তরকাজের জন্য শুক্রবার (১৮ এপ্রিল) ১৫ ঘণ্টা রাজধানীর কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার

2025-04-17T19:50:52+00:00
2025-04-17T19:50:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শুক্রবার ১৫ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৭:৫০ পিএম   (ভিজিট : ২০৭)
X

তিতাস গ্যাসের পাইপলাইন স্থানান্তরকাজের জন্য শুক্রবার (১৮ এপ্রিল) ১৫ ঘণ্টা রাজধানীর কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,  ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের আওতাধীন এমআরটি লাইন-১ এর ভূগর্ভস্থ স্টেশনের (বিমানবন্দর ও খিলক্ষেত) অ্যালাইনমেন্ট থেকে তিতাস গ্যাসের বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজ চলবে। এ জন্য শুক্রবার সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত রাজধানীর কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে বসুন্ধরা আবা‌সিক এলাকার গ্রামীণফোন প্রধান কার্যালয়, নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়, ইউনিক হোটেল, যুক্তরাষ্ট্র দূতাবাস, অনন্ত এনার্জি রিসোর্স, পিনাকল পাওয়ার, প্রগতি সিএনজিসহ কাওলার বলাকা ভবন থেকে শাহাজতপুর সুবাস্তু টাওয়ার পর্যন্ত এলাকা। এসব এলাকায় শিল্প, বাণিজ্যক ও ক্যাপটিভ শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া, নিকুঞ্জ, খিলক্ষেত, বারিধারা, বসুন্ধরা আবাসিক এলাকা, কুড়িল, জগন্নাথপুর, কালাচাঁদপুর, বারিধারা আবাসিক এলাকা ও তৎসংলগ্ন এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy