মহানবীকে কটূক্তির অভিযোগে তেজগাঁওয়ে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে কটূক্তির অভিযোগে রাজধানীর তেজগাঁওয়ে সড়ক অবরোধ করেছেন কোহিনূর কেমিক্যাল কোম্পানির শ্রমিকরা।আজ মঙ্গলবার (২২

2025-04-22T16:25:49+00:00
2025-04-22T16:25:49+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
মহানবীকে কটূক্তির অভিযোগে তেজগাঁওয়ে সড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৪:২৫ পিএম   (ভিজিট : ৩০৬)
X

মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে কটূক্তির অভিযোগে রাজধানীর তেজগাঁওয়ে সড়ক অবরোধ করেছেন কোহিনূর কেমিক্যাল কোম্পানির শ্রমিকরা।

আজ মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা ২টা ৪৫ মিনিটের দিকে তেজগাঁওয়ের নাবিস্কোর সামনের সড়ক অবরোধ করেন শ্রমিকরা।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার পরিদর্শক (তদন্ত) বিকাশ সরকার জানান, কোহিনূর কেমিক্যাল কোম্পানির একজন হিন্দু শ্রমিক মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তির অভিযোগে সড়ক অবরোধ করেছেন একই কোম্পানির শ্রমিকরা। সড়ক অবরোধের পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বোঝানোর চেষ্টা করেছে। তবে তারা পুলিশের কথা না শুনে এখনও সড়ক অবরোধ করে রেখেছেন।

সড়ক অবরোধের ফলে তেজগাঁও ও আশপাশের সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে ওই সড়কে চলাচলরত সব ধরনের যানবাহন।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy