বনানীতে পারভেজ হত্যা মামলায় বৈষম্যবিরোধী নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানার যুগ্ম সদস্যসচিব হৃদয়

2025-04-22T20:12:15+00:00
2025-04-22T20:41:20+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বনানীতে পারভেজ হত্যা মামলায় বৈষম্যবিরোধী নেতা গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৮:১২ পিএম  আপডেট: ২২.০৪.২০২৫ ৮:৪১ পিএম  (ভিজিট : ৩১৯)
X

বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানার যুগ্ম সদস্যসচিব হৃদয় মিয়াজীকে (২৩) গ্রেফতার করা হয়েছে। সোমবার (২১ এপ্রিল) রাতে কুমিল্লার তিতাস উপজেলার মনাইরকান্দি গ্রাম থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-১১।

র‌্যাব-১ ও র‌্যাব-১১ ব্যাটালিয়নের যৌথ অভিযানে গ্রেফতারের পর মঙ্গলবার (২২ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে তাকে বনানী থানায় হস্তান্তর করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সারোয়ার। তিনি জানান, হৃদয় মিয়াজী পারভেজ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে মনাইরকান্দি গ্রামে মামা হারুন অর রশিদ সিকদারের বাড়িতে অভিযান চালিয়ে হৃদয় মিয়াজীকে আটক করা হয়। গ্রেফতার হৃদয় মিয়াজী কুমিল্লার তিতাস উপজেলার জগতপুর ইউনিয়নের দূলব্দী গ্রামের মাহবুব আলমের ছেলে।

এর আগে, সোমবার সকালে এই হত্যা মামলায় আরও তিন জনকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। তারা হলেন— আল কামাল শেখ ওরফে কামাল (১৯), আলভী হোসেন জুনায়েদ (১৯) এবং আল আমিন সানি (১৯)।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy