হজ্ব ফাইন্যান্সের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক

অর্থ-বানিজ্য

হজ্ব ফাইন্যান্স কোম্পানী লিমিটেড (বাংলাদেশ-মালয়েশিয়া যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত শরিয়াহ্ ভিত্তিক একটি আর্থিক প্রতিষ্ঠান) এর উদ্যোগে ঢাকা আহ্ছানিয়া মিশন

2025-04-24T18:43:24+00:00
2025-04-24T18:43:24+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
হজ্ব ফাইন্যান্সের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ৬:৪৩ পিএম   (ভিজিট : ১৯০)
X

হজ্ব ফাইন্যান্স কোম্পানী লিমিটেড (বাংলাদেশ-মালয়েশিয়া যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত শরিয়াহ্ ভিত্তিক একটি আর্থিক প্রতিষ্ঠান) এর উদ্যোগে ঢাকা আহ্ছানিয়া মিশন অডিটোরিয়ামে এক ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা আহ্ছানিয়া মিশনের সম্মানীত প্রেসিডেন্ট প্রফেসর ড. গোলাম রহমান। 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হজ্ব ফাইন্যান্স কোম্পানী লিমিটেড এর মাননীয় চেয়ারম্যান প্রফেসর ড. আবু তৈয়ব আবু আহমদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হজ্ব ফাইন্যান্স কোম্পানী লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মো: শফিকুর রহমান। এইচএফসিএল এর পরিচালনা পর্ষদের সাবেক পরিচালক ড. এহছানুর রহমান ও ড. এস এম খলিলুর রহমান সভায় উপস্থিত ছিলেন। 

আরও উপস্থিত ছিলেন ঢাকা আহ্ছানিয়া মিশনের বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানের প্রধানসহ সম্মানীত ব্যক্তিবর্গ। আগত অতিথিবৃন্দ গুরুত্বপূর্ণ উন্মুক্ত আলোচনায় অংশ নেন ও এইচএফসিএল এর আমানত ও বিনিয়োগ সেবাসমূহ নিয়ে বিভিন্ন ভবিষ্যৎ দিক নির্দেশনা প্রদান করেন।

সভায় এইচএফসিএল এর উর্দ্ধতন নির্বাহীসহ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।






Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy