লালবাগে ব্যবসায়ীকে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বাবুল মিয়ার বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ব্যবসায়ীদের ষড়যন্ত্র

2025-04-26T19:48:08+00:00
2025-04-26T19:54:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লালবাগে ব্যবসায়ীকে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ৭:৪৮ পিএম  আপডেট: ২৬.০৪.২০২৫ ৭:৫৪ পিএম  (ভিজিট : ৩৫২)
X

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বাবুল মিয়ার বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ব্যবসায়ীদের ষড়যন্ত্র মূলক হত্যা মামলায় ফাঁসিয়ে হয়রানি করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগী পরিবার। 

শনিবার (২৬ এপ্রিল) দুপুরে রহমতগঞ্জ খেলার মাঠে আয়োজিত মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের পক্ষে সাথী বেগম দাবি করেন, লালবাগের ইসলামবাগ এলাকায় তাদের একটি মাল্টিপারপাস ব্যবসা প্রতিষ্ঠানে শহিদুল ইসলাম বাবুল ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। 

চাঁদা না পেয়ে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর ও গত পহেলা জানুয়ারি রাতে সংঘটিত রিকশাচালক মাহবুব হত্যা মামলায় ব্যবসায়ী ডানু এবং জনি কে ফাঁসিয়ে দেয়। পরবর্তীতে র‍্যাব ডানু ও জনিকে হত্যা মামলায় গ্রেপ্তার করে। পরিবারের অভিযোগ গ্রেপ্তার ডানু এবং জনি নিরপরাধ তারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত নয়।  তাদের মাল্টিপারপাস ব্যবসা নিয়ন্ত্রণে নিতে পরিকল্পিতভাবে এদের ফাঁসানো হয়েছে। 

তারা আরো বলেন, নিহত রিকশা চালক মাহবুবকে গ্রেপ্তারকৃত জনি এবং ডানু কখনো দেখেনি এবং তার সাথে কোন সম্পর্ক নেই। মামলার তদন্ত কর্মকর্তার কাছে সুষ্ঠুভাবে তদন্ত করে প্রকৃত দোষীদের গ্রেপ্তারের দাবি জানান। মানববন্ধনে জনি স্ত্রী ফারজানাসহ এলাকাবাসীর পক্ষে এরফান ও রশিদ উপস্থিত ছিলেন। এদিকে অভিযুক্ত শহিদুল ইসলাম বাবুল সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, আমি হত্যা মামলার বিষয় অবগত নয়। এবিষয়ে আমার নাম জরিয়ে মানহানি করছে, সবকিছু চক্রান্ত।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy