রাজধানীতে পুলিশ সদস্যের ‘রহস্যজনক’ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

যাত্রাবাড়ীর দয়াগঞ্জ এলাকার একটি বাসার নিচতলায় হুমায়ুন কবির (৪০) নামে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

2025-04-28T21:25:33+00:00
2025-04-28T21:25:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজধানীতে পুলিশ সদস্যের ‘রহস্যজনক’ মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ৯:২৫ পিএম   (ভিজিট : ৩০৭৯)
X

যাত্রাবাড়ীর দয়াগঞ্জ এলাকার একটি বাসার নিচতলায় হুমায়ুন কবির (৪০) নামে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যানবাহন শাখায় কর্মরত ছিলেন।

নিহত হুমায়ুন দয়াগঞ্জে একটি পাঁচতলা ভবনের তৃতীয় তলায় স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ভাড়া থাকতেন। তাঁর বাড়ি পটুয়াখালী জেলার বাউফল থানা এলাকায়।

সোমবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিকেলে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় যাত্রাবাড়ী থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার। 

ওসি মো. কামরুজ্জামান তালুকদার বলেন, আমরা সকালে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখতে পাই বাড়ির নিচ তলায় গেটের সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে ওই পুলিশ সদস্যের মরদেহ। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে আসেন। 

তবে সে নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে, না তাকে অন্য কেউ গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রেখেছে সে বিষয়টি এখনো জানতে পারিনি। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy