বিমানবন্দরের ফুটপাতে পড়েছিল যুবকের লাশ

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

বিমানবন্দর থানাধীন সিভিল এভিয়েশন কোয়ার্টার গেটের (সি-টাইপ) সামনের ফুটপাত থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের

2025-04-30T18:49:23+00:00
2025-04-30T18:49:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিমানবন্দরের ফুটপাতে পড়েছিল যুবকের লাশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ৬:৪৯ পিএম   (ভিজিট : ২২৯)
X

বিমানবন্দর থানাধীন সিভিল এভিয়েশন কোয়ার্টার গেটের (সি-টাইপ) সামনের ফুটপাত থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বয়স আনুমানিক ২৫ বছর।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানকার দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে সিভিল এভিয়েশন কোয়ার্টার গেটের সামনে থেকে যুবকটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। চিকিৎসক জানান- হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন।

তিনি বলেন, ঘটনাস্থলের আশপাশের লোকজনের সঙ্গে কথা বলেও মৃত যুবকের পরিচয় জানা যায়নি। আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ও প্রযুক্তির সহায়তায় পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। 





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy