নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ ছাত্রী অবশেষে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সেমিস্টারে পড়ুয়া নিখোঁজ ছাত্রী তাহিয়াকে দুইদিন পর রাজধানীর কুড়িল বিশ্ব রোড এলাকা থেকে উদ্ধার

2025-04-30T20:27:20+00:00
2025-04-30T20:27:20+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ ছাত্রী অবশেষে উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ৮:২৭ পিএম   (ভিজিট : ৩৪৮)
X

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সেমিস্টারে পড়ুয়া নিখোঁজ ছাত্রী তাহিয়াকে দুইদিন পর রাজধানীর কুড়িল বিশ্ব রোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার (৩০ এপ্রিল) তাকে উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন ভাটারা থানার ওসি মো. মাজহারুল ইসলাম। 

তিনি বলেন, ‘নিখোঁজ ছাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি কোথায় ছিলেন, কী হয়েছিল, কীভাবে নিখোঁজ হলেন—এসব জানার পর বিস্তারিত বলা যাবে।’

তার পরিবার জানায়, সেমিস্টার ফাইনাল পরীক্ষা শেষে নিখোঁজ হন তাহিয়া। নিখোঁজের একদিন পর পুলিশের সঙ্গে যোগাযোগ করলেও তৎক্ষণাৎ কোনো তথ্য পাওয়া যায়নি। পরে বিষয়টি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়।

এর আগে গত ২৮ এপ্রিল (সোমবার) দুপুর ১২টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে পরীক্ষা শেষে নিখোঁজ হন ওই ছাত্রী।

নিখোঁজের পর বুধবার (৩০ এপ্রিল) তার বাবা মো. আব্দুল কুদ্দুস ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং ২৬৭৫) করেন।

পুলিশ জানায়, ওই ছাত্রী উত্তরার ১১ নম্বর সেক্টর থেকে প্রতিদিন ক্যাম্পাসে যাতায়াত করেন। নিখোঁজ হওয়ার দিন তিনি সেমিস্টার ফাইনালের শেষ পরীক্ষা দিয়েছিলেন। ক্যাম্পাস ছাড়ার পর সিসিটিভি ফুটেজে তাকে বসুন্ধরা ঘাটপাড় এলাকায় দেখা যায়। এরপর থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। তদন্তের অংশ হিসেবে পুলিশ সিডিআর বিশ্লেষণ ও বান্ধবীদের সঙ্গে যোগাযোগসহ সব দিক খতিয়ে দেখে। 

ভাটারা থানার এসআই মো. আরিফ বলেন, ‘আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে গেছি এবং অবশেষে তাকে উদ্ধার করতে পেরেছি।’







Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy