উত্তরায় প্রকাশ্যে গাড়িতে তুলে অপহরণের ঘটনায় গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

উত্তরায় প্রকাশ্যে গাড়িতে অপহরণের ঘটনায় দুই জনকেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় অপহরণে ব্যবহৃত একটি

2025-04-30T21:11:56+00:00
2025-04-30T21:11:56+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
উত্তরায় প্রকাশ্যে গাড়িতে তুলে অপহরণের ঘটনায় গ্রেফতার ২
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ৯:১১ পিএম   (ভিজিট : ২৮৯)
X

উত্তরায় প্রকাশ্যে গাড়িতে অপহরণের ঘটনায় দুই জনকেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।  

আজ বুধবার (৩০ এপ্রিল) দুপুরে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান। গ্রেফতার ব্যক্তিরা হলো– মো. হাসানুজ্জামান শাওন (৩৬) ও মো. আমির হোসেন (৩২)।

উত্তরা-পূর্ব থানা সূত্রে জানা গেছে, গত ১৮ এপ্রিল ২ দুপুর ২টা ৫০ মিনিটে উত্তরা পূর্ব থানার বিএনএস সেন্টারের বিপরীতে একটি প্রাইভেটকারে কয়েকজন লোক অজ্ঞাত এক ব্যক্তিকে অপহরণ করে ঢাকা-ময়মনসিংহ হাইওয়ে দিয়ে পালিয়ে যায়। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে উত্তরা-পূর্ব থানা পুলিশের নজরে আসে। থানার একটি টিম ঘটনাস্থল ও এর আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ। প্রযুক্তির সহায়তায় অপহরণকারী ও অপহরণে ব্যবহৃত প্রাইভেটকারটি শনাক্ত করা হয়।

এরপর গত ২৮ এপ্রিল ভোর সাড়ে ৫টায় রাজধানীর খিলগাঁও এলাকা থেকে হাসানুজ্জামান শাওনকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে অপহরণের কাজে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বেলা সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জের রুপগঞ্জের পূর্ব চনপাড়া এলাকায় অভিযান চালিয়ে আমির হোসেনকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বরাতে থানা-পুলিশ জানায়, গ্রেফতার চার জন মিলে আরিফকে অপহরণ করে রূপগঞ্জে নিয়ে যায় এবং পাওনা টাকা আদায়ের পর তাকে ছেড়ে দেয়।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy