যেসব ফোনে আর চলবে না হোয়াটসঅ্যাপ

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি

বেশ কিছু মডেলের ফোনে ৫ মে থেকে আর হোয়াটসঅ্যাপ চলবে না। যেসব আইফোন আইওএস ১২ ভার্সনে চলছে এসব

2025-05-02T20:34:43+00:00
2025-05-02T20:34:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যেসব ফোনে আর চলবে না হোয়াটসঅ্যাপ
প্রযুক্তি ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২ মে, ২০২৫, ৮:৩৪ পিএম   (ভিজিট : ৮৬২)
X

বেশ কিছু মডেলের ফোনে ৫ মে থেকে আর হোয়াটসঅ্যাপ চলবে না। যেসব আইফোন আইওএস ১২ ভার্সনে চলছে এসব ফোনে হোয়াটসঅ্যাপ চালানো যাবে না। 

হোয়াটসঅ্যাপ সব সময়ই পুরনো মডেলের ফোনে তাদের সার্ভিস বন্ধ করে দেয়। এরই ধারাবাহিকতায় একগুচ্ছ ফোনে হোয়াটসঅ্যাপ পরিষেবা না পাওয়ার খবর এলো। 

আগেই বলা হয়েছে যে কারণটা পুরনো হার্ডওয়্যার নিয়ে। হোয়াটসঅ্যাপ প্রতিনিয়ত নতুন নতুন আপডেট যেমন নিয়ে আসে, তেমনই তার ভার্সনও বদলাতে থাকে। নতুন ভার্সন পুরনো হার্ডওয়্যারে সাপোর্ট না করাটাই স্বাভাবিক। 

ইউজারদের হাতে কেবল একটাই উপায় থাকে- নতুন ভার্সনে নিজেদের অ্যাপ আপডেট করে নেওয়া। কিন্তু, এবার তাতেও পুরোপুরি কাজ হবে না। কেননা, অ্যাপলও সেই সব পুরনো আইওএস ভার্সনগুলো সাপোর্ট করবে না। তাতে ইউজার পড়বেন নিরাপত্তার ঝুঁকিতে। 

জানা গিয়েছে যে সমস্যাটা হবে হোয়াটসঅ্যাপের আইএস ১৫.১ ভার্সন নিয়ে। আইওএস ১৫ ভার্সন ইতিমধ্যেই তিন প্রজন্ম পুরনো হয়ে গিয়েছে। তার পক্ষে নতুন প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলা কষ্টসাধ্য তো বটেই!

হোয়াটসঅ্যাপের অফিসিয়াল ঘোষণায় বলা হয়েছে, iPhone 5S, iPhone 6 ও iPhone 6 Plus - এই তিনটি মডেল মে মাস থেকে হোয়াটসঅ্যাপ সাপোর্ট করবে না। কারণ এই মডেলগুলোর সর্বোচ্চ আপডেটযোগ্য আইওএস ভার্সন হলো iOS 12। যা হোয়াটসঅ্যাপের নতুন ভার্সনের জন্য যথেষ্ট নয়।

এছাড়া অন্যান্য আইফোন ব্যবহারকারীদের ক্ষেত্রেও ঝুঁকি রয়েছে। যদি তাদের ফোনে এখনো আইওএস ১৫.১ বা তার আগের ভার্সন ইনস্টল করা থাকে।

আপনার আইফোনের সফটওয়্যার ভার্সন জানতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:
* Settings-এ যান
* General সেকশনে যান
* এরপর ক্লিক করুন About

তারপর Software Update সেকশনে দেখুন, আপনার ফোনে কোন iOS ভার্সন চলছে এবং কোনো আপডেট বাকি আছে কি না।





Loading...
Loading...


প্রযুক্তি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy