রাজধানীতে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে তরুণীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

আফতাবনগরে অটোরিকশার চাকায় গলায় ওড়না পেঁচিয়ে সাদিয়া (২৩) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।আজ (সোমবার) দুপুরের দিকে অচেতন অবস্থায়

2025-05-05T15:07:45+00:00
2025-05-05T15:07:45+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
রাজধানীতে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে তরুণীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৫ মে, ২০২৫, ৩:০৭ পিএম   (ভিজিট : ২১১)
X

আফতাবনগরে অটোরিকশার চাকায় গলায় ওড়না পেঁচিয়ে  সাদিয়া (২৩) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।

আজ (সোমবার) দুপুরের দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

সাদিয়ার ভাই তানজিম নওশাদ বলেন, আমি ও আমার বোন আফতাবনগরে পাসপোর্ট অফিসে কাজ শেষে অটোরিকশায় করে ফিরছিলাম। আফতাবনগর গেটে পৌঁছানোর আগেই আমার বোনের ওড়না অটোরিকশায় পেঁচিয়ে ফাঁস লেগে যায় এবং অচেতন হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার বোন আর বেঁচে নেই। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।

প্রসঙ্গত, নিহত সাদিয়ার বাড়ি কিশোরগঞ্জ জেলার সদর থানার নিউটাউন এলাকায়। তার বাবার নাম মো. আব্দুল কাইয়ুম। রাজধানীর সবুজবাগে বাসাবো বউবাজার এলাকায় স্বামী তৌকির আহমেদের সঙ্গে থাকতেন সাদিয়া। 





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy