বাজারে এলো “৩-প্লাই বসুন্ধরা টয়লেট টিস্যু”

নিজস্ব প্রতিবেদক

অর্থ-বানিজ্য

দেশের অন্যতম বৃহৎ শিল্পগ্রুপ বসুন্ধরা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান বসুন্ধরা টিস্যু তাদের নতুন পণ্য “৩-প্লাই বসুন্ধরা টয়লেট টিস্যু” এর আনুষ্ঠানিক

2025-05-07T18:58:34+00:00
2025-05-07T18:58:34+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বাজারে এলো “৩-প্লাই বসুন্ধরা টয়লেট টিস্যু”
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৭ মে, ২০২৫, ৬:৫৮ পিএম   (ভিজিট : ৯৬৭)
X

দেশের অন্যতম বৃহৎ শিল্পগ্রুপ বসুন্ধরা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান বসুন্ধরা টিস্যু তাদের নতুন পণ্য “৩-প্লাই বসুন্ধরা টয়লেট টিস্যু” এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। রাজধানীর বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার্স (BIHQ)-এর লেভেল-৫ এর ট্রেনিং হলে এ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নতুন এই টয়লেট টিস্যুটি তিনটি স্তরে (৩-প্লাই) প্রস্তুত করা হয়েছে, যা অতিরিক্ত মসৃণতা, দৃঢ়তা এবং শোষণ ক্ষমতা নিশ্চিত করে। আধুনিক জীবনের স্বাস্থ্যবিধি ও আরামের কথা মাথায় রেখে এটি প্রিমিয়াম মানের একটি পণ্য হিসেবে বাজারে আনা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিফ সেলস অফিসার (CSO) মোহাম্মদ মাসুদুর রহমান, জেনারেল ম্যানেজার (মার্কেটিং, সেক্টর-সি) মোহাম্মদ আলাউদ্দিন, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (মার্কেটিং, সেক্টর-সি) ইমরানুল কবিরসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, “বসুন্ধরা টয়লেট টিস্যু ৩-প্লাই” টিস্যু বাজারে নতুন একটি মানদণ্ড স্থাপন করবে এবং প্রতিদিনের ব্যবহারে ভোক্তাদের গুণগত ও আরামদায়ক অভিজ্ঞতা দেবে।





Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy