চাঁদা না পেয়ে গুলশানে ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

গুলশানে চাঁদা না দেওয়ায় শরিফুল ইসলাম করিম (৩৫) নামে এক নার্সারি ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা।আজ মঙ্গলবার (১৩ মে)

2025-05-13T19:03:05+00:00
2025-05-13T19:03:05+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
চাঁদা না পেয়ে গুলশানে ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৭:০৩ পিএম   (ভিজিট : ২৭০)
X

গুলশানে চাঁদা না দেওয়ায় শরিফুল ইসলাম করিম (৩৫) নামে এক নার্সারি ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা।

আজ মঙ্গলবার (১৩ মে) বিকেল সাড়ে ৫টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

গুলিবিদ্ধ শরিফুল ইসলাম করিম জানান, একমাস আগে টেলিসুমনের সম্বন্ধী রুবেল আমার কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। সেই টাকা তাকে না দেওয়াই আজ (মঙ্গলবার) দুপুরে ৩ থেকে ৪ জন অজ্ঞাত যুবক নার্সারিতে এসে আমাকে গুলি করে। এতে আমার বাম পেটে গুলি লাগে। পরে আমাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

তিনি আরও বলেন, আমার গুলশান-১ এর লেকে একটি নার্সারি রয়েছে। আমার বাড়ি ঢাকার দক্ষিণখান থানার গাওয়াইর এলাকায়।

গুলশান জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আল-আমিন হোসেন জানান, বিষয়টি জানতে পেরেছি। এ ঘটনায় যারা জড়িত তাদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আপাতত ঘটনাস্থলে এবং ঢাকা মেডিকেলে টিম পাঠিয়েছি। 





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy