প্রকাশ: বুধবার, ১৪ মে, ২০২৫, ৭:৪৯ পিএম (ভিজিট : ২৩১)

X
মঙ্গলবার সিরডাপ মিলনায়তনে কুমিল্লা বার্ড ও মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি উদ্যোগে শীর্ষক গবেষণা "Microcredit for Poverty alleviation and women empowerment: Impacts and Determinants" ইনসেপশন প্রোগ্রাম আয়োজিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমআরএ’র এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন ও পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ সচিব (রুটিন দায়িত্ব) মো: মোখলেসুর রহমান, এনডিসি।
বার্ডের ডিরেক্টর জেনারেল সাইফ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে আমন্ত্রিত এ অনুষ্ঠানে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, বাংলাদেশ ব্যাংক, ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ও অন্যান্য কর্মকর্তাগণ এবং বার্ড ও MRA-এর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রথমে বার্ডের মহাপরিচালক সাইফ উদ্দিন আহমেদ তার স্বাগত বক্তব্যে বলেন, “গ্রামীণ নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে ক্ষুদ্রঋণ একটি শক্তিশালী হাতিয়ার। আমাদের গবেষণায় এর কার্যকারিতা ও চ্যালেঞ্জসমূহ মূল্যায়ন করা হবে।”
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক। তিনি বলেন, “দারিদ্র্য বিমোচন ও নারীর ক্ষমতায়নে ক্ষুদ্রঋণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই গবেষণা থেকে প্রাপ্ত ফলাফল নীতি প্রণয়নের ক্ষেত্রে দিকনির্দেশনা প্রদান করবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির নির্বাহী ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন।
তিনি বলেন, “ক্ষুদ্রঋণ কার্যক্রমে নারীদের প্রকৃত ক্ষমতায়ন কতটা হচ্ছে, তা নিয়ে আমাদের আরও গভীর বিশ্লেষণ প্রয়োজন। শুধু ঋণ বিতরণ নয়, বরং এর ব্যবহার এবং প্রকৃত উপকারভোগীর পর্যালোচনা অত্যন্ত জরুরি। তাই, ক্ষুদ্রঋণ কার্যক্রমের প্রকৃত প্রভাব নিরূপণের জন্য এমন গবেষণা অপরিহার্য। আশা করি, গবেষণার ফলাফল আমাদেরকে আরও কার্যকরী কৌশল নির্ধারণে সহায়ক হবে।”
এই গবেষণার মূল উদ্দেশ্য হলো, ক্ষুদ্রঋণ কার্যক্রমের মাধ্যমে গ্রামীণ নারীদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি ও দারিদ্র্য বিমোচনে এর ভূমিকা মূল্যায়ন করা। গবেষণাটির সময়কাল ৬ মাস; যা আগামী নভেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে।