ইশরাককে মেয়র পদে বসানোর দাবিতে নগর ভবনে তালা

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন মেনে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ পড়িয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে

2025-05-15T14:44:50+00:00
2025-05-15T14:44:50+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ইশরাককে মেয়র পদে বসানোর দাবিতে নগর ভবনে তালা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ২:৪৪ পিএম   (ভিজিট : ২৬৬)
X

নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন মেনে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ পড়িয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগরভবনের সামনে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছেন বিক্ষোভকারীরা।

আন্দোলন চলাকালে একাত্মতা প্রকাশ করে নগর ভবনে তালা ঝুলিয়ে প্রতিবাদ করেছেন সিটি কর্পোরেশনের শ্রমিক ও কর্মচারীরা।

দাবি আদায়ে নগর ভবনের বিভিন্ন ফটকে তালা ঝুলিয়ে দেয় ইশরাককে মেয়র পদে বসানোর দাবি করা শ্রমিক-কর্মচারীরা। এতে নগরভবনে ঢুকতে পারেনি সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা। পাশাপাশি নগরের বিভিন্ন এলাকা থেকে সেবা নিতে আসা লোকজনের মধ্যে অনেকে ফিরে গেছেন। 

ডিএসসিসির প্রধান কার্যালয় নগরভবনের সামনে সকাল থেকে অবস্থান নেন হাজার হাজার বিক্ষোভকারী। মূল ফটকের ভেতর ও বাইরে অবস্থান নিয়ে তারা শপথ পড়াতে বিলম্ব হওয়ার প্রতিবাদ জানাতে থাকেন। এসময় তাদেরকে ‘শপথ নিয়ে তালবাহানা চলবে না চলবে না, অবিলম্বে ইশরাক হোসেনের শপথ চাই, দিতে হবে, জনতার মেয়র ইশরাক ভাই, অন্য কোনো মেয়র নাইসহ’ বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে বসানোর দাবিতে দ্বিতীয় দিনের মত অবস্থান কর্মসূচি পালন শেষে ফের শনিবার একই কর্মসূচি পালন করবে বিক্ষোভকারীরা। সকাল থেকে দুপুর পর্যন্ত আজকের কর্মসূচি পালনের পর নগরভবন ছেড়েছে তারা।

আজ বৃহস্পতিবার (১৫ মে) গুলিস্থান ডিএসসিসির প্রধান কার্যালয় নগর ভবনের অবস্থান কর্মসূচি পালন করে তারা।

সকাল থেকে ‘ঢাকার সাধারণ ভোটারদের আয়োজনে নগর ভবন অবরোধ, আয়োজনে: নগরবাসী’ ব্যানার নিয়ে বিভিন্ন ওয়ার্ড থেকে পৃথক পৃথক মিছিল নিয়ে নগর ভবনের সামনে জড়ো হোন তারা। দুপুর পর্যন্ত চলা কর্মসূচিতে দক্ষিণ সিটির বিভিন্ন এলাকা থেকে ইশরাকের পক্ষের হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত হোন। 

বিভিন্ন ওয়ার্ডের নেতারা তাদের বক্তব্যে বলেন, ইশরাকের শপথ নিয়ে নানা তালবাহানা করা হচ্ছে। আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরও জনতার মেয়র ইশরাককে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না। শপথের মাধ্যমে ইশরাককে দায়িত্ব বুঝিয়ে না দেওয়ায় আমাদের লাগাতার অবস্থান কর্মসূচি চলছে।

সব শেষ আগামী শনিবার সকালে নগরভবনে একইভাবে অবস্থান কর্মসূচি ঘোষণা করে সকল নেতাকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়।

প্রসঙ্গত, ২০২০ সালের পহেলা ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপির ইশরাক হোসেনকে পৌনে ২ লাখ ভোটের ব্যবধানে হারিয়ে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস মেয়র হন। গত ২৭ মার্চ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২০২০ সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করা হয়।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy