নগদের নিয়ন্ত্রণ ফের ‘দুষ্কৃতকারীদের’ হাতে: বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

অর্থ-বানিজ্য

‘নগদ’-এর নিয়ন্ত্রণ ফের দুষ্কৃতকারীদের হাতে চলে গেছে বলে আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। আজ শনিবার (১৭ মে) জরুরি

2025-05-17T20:53:52+00:00
2025-05-17T20:53:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নগদের নিয়ন্ত্রণ ফের ‘দুষ্কৃতকারীদের’ হাতে: বাংলাদেশ ব্যাংক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৭ মে, ২০২৫, ৮:৫৩ পিএম   (ভিজিট : ২৬২)
X

‘নগদ’-এর নিয়ন্ত্রণ ফের দুষ্কৃতকারীদের হাতে চলে গেছে বলে আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। আজ শনিবার (১৭ মে) জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

তিনি জানান, ‘নগদ’-এ অবৈধভাবে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে এমন একজনকে নিয়োগ দেওয়া হয়েছে, যিনি বাংলাদেশ ব্যাংকের দায়ের করা আর্থিক জালিয়াতির মামলার একজন অভিযুক্ত। এ নিয়োগকে বেআইনি ও গুরুতর উদ্বেগজনক বলে আখ্যায়িত করেন মুখপাত্র।

আরিফ হোসেন খান বলেন, নগদের আগের বোর্ড সদস্যরা বিপুল পরিমাণ আর্থিক অনিয়মে জড়িত ছিলেন। সেই প্রেক্ষিতে প্রতিষ্ঠানটির ওপর অস্থায়ীভাবে নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ ব্যাংক, কারণ এতে কোটি কোটি গ্রাহকের আর্থিক স্বার্থ জড়িত।

তিনি অভিযোগ করেন, বাংলাদেশ ব্যাংকের আইনজীবী অনুপস্থিত থাকার সুযোগে আদালত প্রশাসক নিয়োগের ওপর আট সপ্তাহের স্থগিতাদেশ দেয়। সেই আদেশকে কাজে লাগিয়ে দায়মুক্ত এক আসামিকে বেআইনিভাবে সিইও হিসেবে নিয়োগ দেওয়া হয়।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরও জানান, নগদের আইটি বিভাগের নিয়ন্ত্রণ নিয়ে দুষ্কৃতিকারীরা এখন কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে সব ধরনের তথ্য ও যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। ফলে বর্তমানে প্রতিষ্ঠানটিতে কী ধরনের কর্মকাণ্ড চলছে, তা নিয়ে গভীর শঙ্কায় রয়েছে বাংলাদেশ ব্যাংক।

তিনি বলেন, আমরা আশঙ্কা করছি পূর্বের মতোই আবারও অর্থ তছরুপ ও বেআইনি কার্যকলাপ শুরু হতে পারে।

তিনি প্রশ্ন তোলেন, বাংলাদেশ ব্যাংকের দায়ের করা মামলার আসামিদের পুলিশ এখনও খুঁজে পাচ্ছে না কেন?

ডাক বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আরিফ হোসেন খান বলেন, নগদ পরিচালনার জন্য ডাক বিভাগকে লাইসেন্স দেওয়া হয়েছিল। কিন্তু তারা কেন এই প্রতিষ্ঠানটি অন্য পক্ষের হাতে তুলে দিলো— তা আমাদের জন্য গভীর উদ্বেগের বিষয়।





Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy