‘নাশকতার পরিকল্পনার’ অভিযোগে সেনা সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি ও নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে সেনা সদস্য (বরখাস্ত) মো. নাঈমুল ইসলামকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী

2025-05-17T21:11:27+00:00
2025-05-17T21:11:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘নাশকতার পরিকল্পনার’ অভিযোগে সেনা সদস্য গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৭ মে, ২০২৫, ৯:১১ পিএম   (ভিজিট : ৩১২)
X

বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি ও নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে সেনা সদস্য (বরখাস্ত) মো. নাঈমুল ইসলামকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

আজ শনিবার (১৭ মে) দুপুর ২টায় তাকে গ্রেপ্তার করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুকে ভেরিফায়েড পেজে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বরখাস্তকৃত সেনা সদস্য মো. নাঈমুল ইসলামের বিরুদ্ধে আনুষাঙ্গিক আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় আইএসপিআর।

সেনাবাহিনীর বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মো. নাঈমুল ইসলাম গত ৫ আগস্টের পর থেকে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কতিপয় বরখাস্ত-অব্যাহতিপ্রাপ্ত সাবেক সেনা সদস্যকে সঙ্গে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে উসকানিমূলক বক্তব্য প্রদানসহ বিভিন্ন নাশকতামূলক কার্যক্রম পরিচালনা করার পরিকল্পনা করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় তিনি আগামী ১৮ মে ঢাকা সেনানিবাসের প্রবেশপথে বিক্ষোভ সমাবেশের নামে বড় ধরনের নাশকতা সৃষ্টির পরিকল্পনা এবং বিভিন্ন স্যোশাল মিডিয়ায় এ সংক্রান্ত বিভিন্ন উসকানিমূলক প্রচারণা চালিয়ে আসছিলেন।’

‘এ ধরনের শৃঙ্খলাবহির্ভূত কর্মকাণ্ড থেকে নিবৃত্ত করার লক্ষ্যে সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল আজ দুপুর ২টায় খিলক্ষেত, বটতলা বাজার এলাকায় তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে, সৈনিক (বরখাস্ত) নাইমুল তার কিছু সহযোগীসহ উপস্থিত একজন সেনা সদস্যদের ওপর দেশীয় অস্ত্র দ্বারা অতর্কিত হামলা চালায়। তাৎক্ষণিকভাবে নিকটস্থ সেনা ক্যাম্প থেকে একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে নাইমুল ও তার দুই সহযোগীকে আটক করে।’

‘উল্লেখ্য, সৈনিক (বরখাস্ত) নাইমুলকে স্ত্রীর কাছে যৌতুকের দাবি, শারীরিক ও মানসিক নির্যাতন এবং বিভিন্ন সামরিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে চাকরি থেকে বরখাস্ত করা হয়।’






Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy